এক্সপ্লোর

বিয়ে করছেন আদিত্য রয় কপূর? পাত্রীটি কে? জেনে নিন

মাঝে তো এরকমও শোনা গেছিল, আদিত্য আর দিভা একে অপরকে কথা দিতে পারেননি। তাই সম্পর্ক থেকে সরে এসেছেন। সম্পর্কে না থাকলেও, বন্ধুত্বে চিড় ধরেনি তাঁদের, গুঞ্জন ছিল এমনটাও।

নয়াদিল্লি:  ২০১৮ সাল থেকে বলিউডের একের পর এক হাই প্রোফাইল বিয়ের আসর দেখছে তামাম দুনিয়া। মহা আড়ম্বরে সাতপাক সেরেছেন সোনম কপূর-আনন্দ আহুজা, দিপীকা-রণবীর, প্রিয়ঙ্কা-নিক। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক যুগলের নাম। বলিউডে গুঞ্জন, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের হার্টথ্রব আদিত্য রয় কপূর। সূত্রের খবর, আগামী বছরই নতুন জীবনে পা রাখতে চলেছেন তিনি।
View this post on Instagram

🍇

A post shared by Diva Dhawan (@diva.dhawan) on

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল মডেল দিভা ধবনের সঙ্গে আদিত্যর বিশেষ বন্ধুত্বের কথা। দিভার সঙ্গে আদিত্যর সম্পর্কের বিষয়ে ‘কফি উইথ করণ’-এ জানতে চেয়েছিলেন কর্ণ জোহরও। উত্তরে ‘ফিতুর’ অভিনেতা বলেন, দিভা খুব ভাল মেয়ে ও তাঁর পুরোনো বন্ধু। একটি ফ্যাশন শো-এ তাঁদের দেখা হয়, সেই থেকেই বন্ধুত্ব। তারপর একদিন একটি বিখ্যাত রেস্তরাঁয় তাঁরা নৈশভোজে যান। তারপর থেকেই শুরু হয়ে যায়, তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন। পুরো ব্যাপারটাই মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন আদি।
View this post on Instagram

♠️ 📸 @avigowariker

A post shared by @ adityaroykapur on

মাঝে তো এরকমও শোনা গেছিল, আদিত্য আর দিভা একে অপরকে কথা দিতে পারেননি। তাই সম্পর্ক থেকে সরে এসেছেন। সম্পর্কে না থাকলেও, বন্ধুত্বে চিড় ধরেনি তাঁদের, গুঞ্জন ছিল এমনটাও। তবে সেই সব খবর এখন পুরোনো। ইন্ডাস্ট্রিতে এখন শুধু একটাই গুঞ্জন – মাস দুয়েকের মধ্যেই বাগদান সারতে চলেছেন আদিত্য-দিভা। সূত্রের খবর, সামনের বছরই বিয়ে করবেন দুজনে। এখন অপেক্ষা, আদিত্য রয় কপূর এই গুঞ্জনে সিলমোহর দেন কিনা। দিভা ধবন ফ্যাশন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ, সুপার মডেল। নামি ডিজাইনারদের পোশাকে মার্জার সরণি মাতান তিনি। আদিত্য অভিনীত ‘সড়ক টু’ মুক্তি পাবে ২০২০তে। হাতে আছে দিশা পটানির সঙ্গে ‘মালং’ ছবিটিও।

সেরা শিরোনাম

Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
Govinda-Sunita: '৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
'৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget