এক্সপ্লোর

Rahul Banerjee Death: 'খুবই বিরল ব্যক্তিত্ব', 'মেরুদণ্ড সোজা করে বলার লোক...' ! রাহুলকে নিয়ে কী জানালেন শাশ্বত ও উষসী ?

Usashi Chakraborty and Saswata Chatterjee: 'মেরুদণ্ড সোজা করে বলার লোক খুব বিরল হয়ে গেছে', টখুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে' ! রাহুলকে নিয়ে মন্তব্য শাশ্বত ও উষসীর।

কলকাতা: ২৭ মার্চ থেকে শ্যুটিং চলছিল। ৩০-এ শ্যুটিং সেরে বাড়ি ফেরার পালা। কিন্তু সব শেষ, আর বাড়ি ফেরা হল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুরে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর, শববাহী গাড়ি রাহুলকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়। রাহুলের গাড়িচালক ও ধারাবাহিকের সদস্যরা রাহুলের দেহ শেষ বারের মত নিয়ে আসেন তাঁর বিজয়গড়ের বাড়িতে। অভিনেতাকে দেখার জন্য মানুষের ঢল নামে তাঁর বাড়ির সামনে। 

তালসারিতে উদয়ের মধ্যগগনে অরুণোদয়-এর এ ভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না একেবারে। শোকস্তব্ধ গোটা টলিপাড়া। শাশ্বত চট্টোপাধ্যায় রাহুলের সম্পর্কে জানান, ''যারা যারা তাঁকে চিনতেন, প্রত্যেকের ক্ষতি। সাধারণত এত ভাল মানুষ ইন্ডাস্ট্রিতে, তারপর শিক্ষিত। খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে।''  

অভিনেত্রী উষসী চক্রবর্তী জানান, ''রাহুল আমার কাছে কেবলমাত্র একজন অভিনেতা ছিলেন না। উনি আমার সহযোদ্ধা ছিলেন, মাঝে মাঝে কথা হতো। অভিনেতা হিসেবে উনাকে মূল্যায়ণ করার ধৃষ্টতা আমার নেই। কিন্তু আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে স্পষ্ট কথা, সত্যি কথা মেরুদণ্ড সোজা করে বলার লোক খুব বিরল হয়ে গেছে। বিভিন্ন ইস্যুতে কোনও দিকে না তাকিয়ে, নিজের স্বার্থের দিকে না তাকিয়ে, উনি যেভাবে স্ট্যান্ড নিতেন, সেটা আমাকে খুব অনুপ্রেরণা দিত। আমি জানিনা এমন অনুপ্রেরণা আর কথা থেকে পাবো। 

রাজ চক্রবর্তী জানান, '' ভাল লিখতে পারত, পড়াশোনা করত প্রচুর, ভাল নাটক করত। আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হল, পরিবারের ক্ষতি হল। ওর একটি ছেলে আছে। আমি সবার কথা ভাবছি। সবার জন্যই একটা বড় ক্ষতি।''

অভিনেতা দেব বলেন, '' ওর সঙ্গে আমার, এটা বলব না যে, আমাদের খুব ভাল বন্ধুত্ব ছিল, কিন্তু একজন অভিনেতা হয়ে আমি ওকে খুব শ্রদ্ধা করি। আমি মনে করি, এই ধরণের একজন বেস্ট অ্যাক্টর টলিউডের মধ্যে ছিলেন। এটা আমার মনে হয়, বাংলা দর্শক ও বাংলা ইন্ড্রাস্ট্রির অনেক বড় ক্ষতি হল। খুব তাড়াতাড়ি চলে গেলেন। ইশ্বর ওর আত্মাকে শান্তি দিক। ''

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget