Manoj Bajpayee: এবার কি হেঁশেলে মনোজ বাজপেয়ী?
Manoj Bajpayee Update: টিভি সিরিজ ও ছবির শ্যুটিংয়ের ফাঁকে মনোজ বাজপেয়ী পরিবার ও সন্তানদের জন্য দেশি খাবার রান্না করতে ভালবাসেন।

নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেতাদের তালিকায় ওপরের দিকে নাম আসে মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee)। অভিনয় দক্ষতায় তাঁর জুড়ি মেলা ভার। যে কোনও ধরনের চরিত্রে তিনি সমান মানানসই। তবে এবার নাকি অন্য ভূমিকায় দেখা যাবে 'দ্য ফ্যামিলি ম্য়ান'কে (The Family Man)।
অন্য রূপে মনোজ বাজপেয়ী
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি লিক হয়েছে মনোজ বাজপেয়ীর। আর সেই দেখে ধারণা করা হচ্ছে যে এবার তিনি মাথায় পরতে চলেছেন শেফের টুপি (Chef's hat)। বুঝলেন না তো?
মনোজ বাজপেয়ীর ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি দেশি খাবারের (desi food) অত্যন্ত বড় ভক্ত। শোনা যাচ্ছে এবার নিজের পছন্দের দেশি খাবারের রেসিপি তিনি পর্দায় নিয়ে আসবেন আমাদের জন্য। দুর্দান্ত অভিনেতার থেকে শিখতে পারা যেতে পারে নতুন নতুন রান্নার পদ।
সম্প্রতি যেসব ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে রান্নায় ব্যস্ত মনোজ বাজপেয়ী। মশলা ছড়াচ্ছেন রান্নায়। সেই অবস্থায় পোজ দিয়েছেন ক্যামেরায়।
অনেকেই যেটা জানেন না যে, টিভি সিরিজ ও ছবির শ্যুটিংয়ের ফাঁকে মনোজ বাজপেয়ী পরিবার ও সন্তানদের জন্য দেশি খাবার রান্না করতে ভালবাসেন। চরিত্রের ব্যাপারে নিখুঁত হিসেবে বিশেষভাবে পরিচিত, মনোজ তাঁর স্বাস্থ্যকর পুষ্টির জন্য মানসম্পন্ন দেশি খাদ্য উপাদানগুলি বাছাই করার বিষয়েও সমানভাবে উৎসাহী। তবে এই অনুষ্ঠান কোথায় কবে দেখা যাবে তা জানার জন্য অনুরাগীদের অপেক্ষা করতে হচ্ছে।
আরও পড়ুন: Cruise Drugs Case: স্বস্তিতে আরিয়ান, শাহরুখ পুত্রের পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন মঞ্জুর করল আদালত
প্রসঙ্গত, মনোজ বাজপেয়ীকে শেষ দেখা গিয়েছিল, জি ফাইভের দুটি ছবিতে। একটি 'সাইলেন্স... ক্যান ইউ হিয়ার ইট?' ও অপরটি, 'ডায়াল ১০০'। এছাড়া নেটফ্লিক্সের 'রে' সিরিজেও কাজ করেছেন তিনি। মুক্তির তালিকায় রয়েছে নেটফ্লিক্সের 'স্যুপ' ও 'ডেসপ্যাচ', 'গুলমোহর' নামে দুটি ছবি।
Before You Go
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন






















