এক্সপ্লোর

Rani Mukerji Birthday: জন্মের পরই হাসপাতালে বদলে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়! তারপর?

রানি মুখোপাধ্যায়কে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বান্টি অউর বাবলি টু' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় সেফ আলি খানকে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে।

মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji)। এদিন ৪৪ বছরে পা দিলেন অভিনেত্রী। 'কুছ কুছ হোতা হ্যায়', 'গুলাম', 'ব্ল্যাক', 'মর্দানি' এবং আরও বহু ছবিতে অভিনয় অভিনয় করেছেন তিনি। বলিউডের হেন কোনও বিশিষ্ঠ তারকা বাকি নেই, যাঁর সঙ্গে কাজ করেননি রানি মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিনে (Rani Mukerji Birthday) প্রকাশ্যে এসেছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়েছেন, জন্মের পরই হাসপাতালে বদলে গিয়েছিলেন। আর তারপর কী ঘটেছিল, সেই ঘটনা।

জন্মের পরই হাসপাতালে এক পঞ্জাবী পরিবারের সদ্যজাতর সঙ্গে বদলে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি যখন জন্মাই, তখন সেই ঘরেই আর এক পঞ্জাবী দম্পতির সদ্যজাত সন্তান ছিল। কোনওভাবে আমার মায়ের কাছে ওই দম্পতির সন্তাকে দেওয়া হয়। সেই সময়ই আমার মা ওই শিশুর দিকে দেখেন। আর বলেন, 'এটা আমার সন্তান নয়। এই শিশুটির বাদামি চোখ নয়। আমার মেয়ের বাদামি চোখ। যাও আর আমার মেয়েকে খুঁজে নিয়ে এস।' আসলে এটা খুবই মজাদার একটা ঘটনা। পরবর্তীকালে এই ঘটনা নিয়ে অনেকেই আমাকে রাগাত।'

আরও পড়ুন - Sonam Kapoor Pregnancy: হবু মা সোনমকে বিশেষ বার্তা অনুষ্কার

রানি মুখোপাধ্যায় আরও বলেন, 'তারপর যখন আমার মা খুঁজতে শুরু করে, দেখে সেখানে এক পঞ্জাবী দম্পতিরও সন্তান হয়েছে। আমাকে সেখানে মা দেখতে পায়। এখনও পর্যন্ত আমার বাড়ির লোকেরা আমাকে রাগিয়ে বলে, 'তুমি তো আসলে পঞ্জাবী। আমার ভুলের জন্য তুমি আমাদের পরিবারে এসে গিয়েছ।' 

প্রসঙ্গত, রানি মুখোপাধ্যায়কে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বান্টি অউর বাবলি টু' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় সেফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াঘকে। রানি মুখোপাধ্যয়ের হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি রয়েছে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে পরিচালক অসীমা ছিব্বারের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে। ছবিটি প্রযোজনা করছেন মনীষা আডবাণী, মধু ভোজওয়ানি এবং নিখিল আডবাণীর এমি এন্টারটেনমেন্ট এবং জি স্টুডিওজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget