এক্সপ্লোর

Shah Rukh Khan: গৌরীকে শরীরচর্চার পাঠ দিচ্ছেন শাহরুখ, প্রকাশ্যে পুরনো ভিডিও

King Khan: সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের পুরনো একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, গৌরীকে শরীরচর্চা শেখাচ্ছেন শাহরুখ।

মুম্বই: শাহরুখ খান (Shah Rukh Khan)। কিং খান। বলিউডের বাদশা। তিনি ছবি করুন আর নাই করুন, চর্চায় তিনি থাকেনই। এমনই নিজের জাদু ছড়িয়ে রেখেছেন অনুরাগী থেকে সমালোচকদের মধ্যে। তাঁকে নিয়ে আলোচনা হবেই। শাহরুখ খানের পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবনও তাঁর অনুরাগীদের কাছে অনেক স্বচ্ছ্ব। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের পুরনো একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, গৌরীকে শরীরচর্চা শেখাচ্ছেন শাহরুখ। ওই ভিডিওতেই দেখা যাচ্ছে, গাড়ি চালাতে চালাতে অনুরাগীদের সঙ্গে হাতও মেলাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হতে সময় নেয়নি।

শাহরুখ খানের পুরনো ভিডিও ভাইরাল-

সম্প্রতি নেট দুনিয়ায় শাহরুখ খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শরীরচর্চা করছেন গৌরী। আর তাঁকে শরীরচর্চার পাঠ দিচ্ছেন কিং খান। পরেই দেখা যাচ্ছে, সোফায় বসে পোষ্য সারমেয়টিকে আদর করছেন তিনি। ভিডিওতে তাঁর 'কভি হাঁ কভি না'-এর পোস্টারও দেখা গিয়েছে। ভিডিওর একেবারে শেষে দেখা যাচ্ছে, গাড়ি চালাতে চালাতে অনুরাগীদের সঙ্গে কথা বলছেন এবং হাতও মেলাচ্ছেন অভিনেতা। শাহরুখ খানের এই ভিডিও দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। কমেন্টে ভরিয়েছেন তাঁরা। নয়ের দশকের সময়ের শাহরুখ খানকে ফের একবার সামনে দেখে খুশিতে ডগমগ তাঁরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rarephotoclub 📷📷 (@rarephotoclub)

">

প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' ছবিটি চূড়ান্ত ব্যর্থ হয়। বক্স অফিসে একেবারেই ব্যবসা করতে পারেনি। ওই ছবির পর বিরতি নেন তিনি। আর চার বছরের বিরতি কাটিয়ে, দর্শকদের উত্তেজনা আরও খানিকটা বাড়িয়ে 'পাঠান' নিয়ে ফিরেছেন কিং খান। আর মুক্তি পেতেই সেই ছবি একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই এই ছবি ৯০০ কোটির ব্যবসা ছাড়িয়ে গিয়েছে। পুরোদস্তুর অ্যাকশন নির্ভর ছবি 'পাঠান'। যশরাজ ফিল্মসের প্রযোজনায়, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি 'পাঠান' ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে উল্লেখযোগ্য নাম হয়ে থাকবে। মুক্তির পর পেরিয়ে গিয়েছে ১৭ দিন। কিন্তু বক্স অফিসে 'পাঠান' ঝড় অব্যাহতই রয়েছে। 

আরও পড়ুন - Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিনের সঙ্গে তিক্ত কথোপকথনের ভিডিও সামনে আনলেন স্ত্রী আলিয়া

ছোট পর্দা দিয়ে অভিনয় জার্নি শুরু হয় শাহরুখ খানের। বড় পর্দায় কেরিয়ার শুরুর আগে টেলিভিশনে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। সেখান থেকেই শুরু তাঁর জনপ্রিয়তা। এরপর 'দিওয়ানা' ছবি দিয়ে হয় বড় পর্দায় আত্মপ্রকাশ। শাহরুখ খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ছবি থেকেই তিনি নিজের প্রতিভা চিনিয়ে দেন।

সেরা শিরোনাম

Raj-Mimi Chakraborty: গুঞ্জন ছিল আগেই, অবশেষে সিলমোহর! দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করছেন রাজ আর মিমি
গুঞ্জন ছিল আগেই, অবশেষে সিলমোহর! দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করছেন রাজ আর মিমি
Netflix India: ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
Sujit Basu: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর
Tulu Mondal: শনিবার ও মঙ্গলবারের পর আজ ফের সিউড়ি থানায় হাজিরা টুলু মণ্ডলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget