এক্সপ্লোর

Amir Khan: ২৫ বছরের আলাপ, তারপরে প্রেম! আমির অভিনীত প্রায় কোনও ছবিই দেখেননি তাঁর প্রেমিকা গৌরী!

Amir Khan News: আমিরের প্রেমিকা গৌরীর ৬ বছরের এক সন্তান রয়েছে। বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না

কলকাতা: আমির খানের (Amir Khan) জীবনে নতুন বসন্ত। তাঁর জীবনে এসেছে নতুন প্রেমিকা। নিজের জন্মদিনের আগে, কেক কাটার সময়ে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রেমিকার আলাপ করিয়ে দিলেন আমির খান। এতদিন ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ফিসফাস ছিলই যে ফের নতুন করে প্রেম করছেন মিস্টার পারফেকসানিস্ট। সেই জল্পনায় সিলমোহর পড়ল বৃহস্পতিবার। কেক কাটার সময় প্রেমিকাকে নিয়ে ছোট ছোট তথ্য়ও ভাগ করে নিলেন আমির। বেঙ্গালুরু নিবাসী এই রমণীর নাম গৌরী স্প্রাত। কে তিনি, কীই বা করেন, সেই সম্পর্কে এদিন ছোট ছোট তথ্য ভাগ করে নেন আমির। তবে প্রেমিকার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতে নারাজ তিনি। 

আমিরের প্রেমিকা গৌরীর ৬ বছরের এক সন্তান রয়েছে। বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না। তাঁর কাছে আমির একজন সাধারণ মানুষ। আর প্রেমিকার এই সারল্যই টেনেছিল আমিরকে। অভিনেতার অভিনীত খুব কম ছবিই দেখেছেন গৌরী। এর মধ্যে রয়েছে 'দঙ্গল' ও 'লগান'। গৌরী নাকি বলিউডের সঙ্গেও তেমন অভ্যস্থ নন। তবে আমিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে গৌরী ধীরে ধীরে অভ্যস্থ হচ্ছেন বলিউডের সঙ্গে। ইতিমধ্যেই আলাপ সেরে ফেলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan) সঙ্গেও। আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমির এদিন এও স্পষ্ট করেই জানিয়ে দেন যে তিনি ও গৌরী একত্রবাস করছেন। 

সাংবাদিক ও ছবি শিকারীদের সঙ্গে জন্মদিনে আমির যখন কথোপকথনে ব্যস্ত ছিলেন, তখন তিনি নিজেই সবার সামনে গৌরীকে নিয়ে এসে চমকে দেন। গৌরী আসলে বেঙ্গালুরুর মেয়ে। তাঁর একটি ৬ বছরের সন্তানও রয়েছে। তবে সবার সঙ্গে গৌরীকে আলাপ করিয়ে দিয়ে আমির অনুরোধ করেন গৌরীর কোনও ছবি না তুলতে। আমির চান না গৌরী এখনও লাইমলাইটে এসে পড়ুন। সবসময় তাঁকে ধাওয়া করুন ছবিশিকারীরা। গৌরী সাধারণ ঘরের মেয়ে ও আমির চান তাঁর জীবনযাত্রা সাধারণই থাকুক। সেই কারণেই আমির কাউকে ছবি তুলতে বারণ করেন। আমিরের কথার সম্মান রেখেই প্রকাশ্যে আনা হয়নি, গৌরীর কোনও ছবি। 

গত দেড় বছর থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে গৌরীর সঙ্গে নাকি আমিরের নতুন পরিচিতি নয়। ২৫ বছর আগে দেখা হয়েছিল তাঁদের। সেই থেকেই চেনাজানা। তবে ফের যখন এত বছর পরে তাঁদের দেখা হল, তখন বদলে গিয়েছে সমস্ত পরিস্থিতিই। আমির জানান, তিনি আর গৌরী এখন বাবা মা হয়ে গিয়েছেন। তাঁদের ওপর সন্তানদের দায়িত্ব রয়েছে। তবুও তাঁরা একসঙ্গে থাকা নিয়ে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবছেন।

আরও পড়ুন: Panchayat: কাজ করেছেন আলিয়া ভট্টের সঙ্গে, এখন বহু চেষ্টা করেও কাজ পাচ্ছেন না 'পঞ্চায়েত' খ্যাত এই অভিনেতা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget