এক্সপ্লোর

Saif Ali Khan News: Saif Ali Khan: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় সিসিটিভির ছবি আর ধৃতের চেহারা আলাদা কেন? পাওয়া গেল উত্তর

Saif Ali Khan News: শরিফুল ইসলামের বাবা জানিয়েছিলেন, সেফ আলি খানের বাড়ির ক্যামেরায় যে ব্যক্তি ধরা পড়েছে, সেই ব্যক্তি তাঁর ছেলে নয়

কলকাতা: দুটি ছবি, দু-রকম। সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলাকারীর ছবি জুড়ে এমনই জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই সন্দেহপ্রকাশ করেছিলেন, পুলিশ আদৌ ঠিক লোককে গ্রেফতার করেছে তো? শুধু নেটদুনিয়া নয়, সন্দেহ প্রকাশ করেছিলেন ধৃত শরিফুল ইসলামের বাবাও। এবিপি আনন্দের প্রতিনিধিকে মোবাইল ফোনে বাংলাদেশ থেকে শরিফুল ইসলামের বাবার স্পষ্ট জানিয়েছিলেন সেফ আলি খানের বাড়ির সিসিটিভি ক্যামেরায় যে ছেলেটিকে দেখা গিয়েছে আর যাকে গ্রেফতার করা হয়েছে দুজন আলাদা ছেলে। তাঁর ছেলেকেই গ্রেফতার করা হয়েছে বটে, কিন্তু সেফ আলি খানের বাড়ির ক্যামেরায় যে ছবি দেখা যাচ্ছে, সেই ছেলে আর এই ছেলেটি এক নয়। কিন্তু কেন এই সংশয়? সদ্য সেফ আলি খানের ওপর হামলাকারী শরিফুল ইসলামের দেওয়া বয়ানে পরিষ্কার হল সবটা। 

শরিফুল ইসলামের বাবা জানিয়েছিলেন, সেফ আলি খানের বাড়ির ক্যামেরায় যে ব্যক্তি ধরা পড়েছে, সেই ব্যক্তি তাঁর ছেলে নয়। কারণ হিসেবে তিনি বলেছিলেন ওই ব্যক্তির বড় চুলের কথা। শরিফুলের বাবার দাবি, ক্যামেরায় দেখা ব্যক্তির চুল এত বড় ছিল যে তার প্রায় চোখ ঢেকে যাচ্ছিল। কিন্তু তার ছেলে কখনও এমন বড় চুল রাখে না। কিন্তু সদ্য জেরায় শরিফুল জানিয়েছে, চুরির ঘটনা ঘটানোর পরে বান্দ্রা স্টেশন থেকে চার্চগেটগামী ট্রেনে ওঠে শরিফুল। তিনি যখন ওরলি পৌঁছন, তখন দেখেন গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেই সময়ে শরিফুল বোঝেন, তার চেহারা বদল করার সময় এসেছে। তিনি একটি সেলুনে গিয়ে চুল কাটিয়ে ফেলেন। বদলে ফেলেন হেয়ার স্টাইলও। চুলে রঙ করিয়ে নেন। তবে শেষরক্ষা হয়নি। পুলিশের জালেই ধরা পড়ে শরিফুল ইসলাম। 

জানা যাচ্ছে, শরিফুল দীর্ঘদিন থেকেই বাড়ি ছাড়া। সেই কারণেই তার বাবা তার চুলের স্টাইল সম্পর্কে অবগত ছিল না। আরও জানা যাচ্ছে, শরিফুল মনে করেছিলেন কিছু টাকা চুরি করে নিয়ে তিনি বাংলাদেশে পালাবেন। সেফের বাড়িতে ঢুকে প্রথমে শরিফুল টাকাই দাবি করেছিলেন। তবে সেফ চলে আসার পরে শরিফুল তার ওপর হামলা চালায়। ছুরির আঘাতে রক্তাক্ত হন সেফ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বাড়ি ফিরলেও রয়েছেন বিশ্রামে।

আরও পড়ুন:Saif Ali Khan: শরিফুল একা নয়, সেফের ওপর হামলার ঘটনায় কী যুক্ত আরও কেউ?

 

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget