এক্সপ্লোর

Saif Ali Khan: শরিফুল একা নয়, সেফের ওপর হামলার ঘটনায় কী যুক্ত আরও কেউ?

Saif Ali Khan News: গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান। শেষ রাতে হঠাৎ সেফের বাড়িতে শরিফুলের উপস্থিতি টের পাওয়া যায়

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan)-এর বাড়িতে, তাঁর ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের বাসিন্দা মহম্মদ শরিফুল ইসলামকে। এই ঘটনায় যে তিনিই ঘটিয়েছেন, কী কী কারণ ছিলে এই ঘটনার পিছনে, সেই নিয়েই এখন জেরা করছে পুলিশ। অভিযুক্ত পুলিশ কাস্টার্ডিতে রয়েছে ও জানুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত তার কাস্টার্ডি বাড়ানো হয়েছে। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন সেফ আলি খান। তবে বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাঁকে। অন্যদিকে পুলিশ অভিযুক্তকে জেরা করে মনে করছে, তার এই ঘটনা ঘটনোর পিছনে রয়েছে আরও কেউ!

গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান (Saif Ali Khan)। শেষ রাতে হঠাৎ সেফের বাড়িতে শরিফুলের উপস্থিতি টের পাওয়া যায়। শরিফুলকে প্রথম দেখতে পান সেফের ছোট ছেলে জেহ-র পরিচারিকা। সেই সময়ে তিনি তাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠেন। বেল বাজিয়ে দেন। ছুটে আসেন সেফ। জেহকে বাঁচানোর চেষ্টা করলে সেফের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ওই হামলাকারীর। এই সময়ে জেহ-র পরিচারিকা তাকে নিয়ে ঘর থেকে পালায়। অন্যদিকে শরিফুল তখন ঝাঁপিয়ে পড়েছে সেফের ওপর। একের পর এক ছুরির আঘাতে গুরুতর আহত হন সেফ। তাঁর পিঠে গেঁছে যায় ধারাল ছুরির ফলা। তবে সেই সময়ের মতো সেই জায়গা থেকে পালিয়ে যায় শরিফুল। 

দিন তিনেকের মধ্যে শরিফুলকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় তার পরিচয়। কিন্তু সেই পরিচয় জানার সঙ্গে সঙ্গে আরও একটি তথ্য সামনে আসে। তা হল শরিফুলের কাছে মেলেনি কোনও ভারতীয় নথি। সুতরাং মনে করা হচ্ছে সে ভারতে অনুপ্রবেশই করেছিল। শিলিগুড়ি হয়ে অনুপ্রবেশ করে শরিফুল চলে আসে মুম্বইতে। সেখানে একটি চাকরিও করত সে। জানা যাচ্ছে, সেই চাকরি চলে যেতেই, মরিয়া হয়ে চুরির ছক কষে শরিফুল। সে জানত না, ওই বাড়িটি সেফ আলি খানের। তবে পুলিশ মনে করছে, এই ঘটনায় একা যুক্ত নয় শরিফুল। তার অন্য কোনও সহযোগী ছিল। কিন্তু সে কে, তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে পুলিশের সন্দেহ, শরিফুল যেভাবে বাড়ির মধ্যে দিয়ে সাবলীলভাবে যাতায়াত করেছে, তা বাড়ি চেনা না থাকলে সম্ভব নয়। তাহলে কি সেফের বাড়িতে ঢোকার জন্য তাকে সাহায্য করেছিল কেউ? সেই উত্তর এখনও অজানা। 

আরও পড়ুন: Bengali Serial: 'চ্যাটার্জী বাড়ির মেয়েরা' ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাবে ফাহিম মির্জাকে, নতুন মোড় নেবে গল্পও!

 

সেরা শিরোনাম

Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget