এক্সপ্লোর

করিনা কপূরের কাছে ক্ষমা চাইলেন সলমন খান, জানেন কী করেছেন ভাইজান?

'বিগ বস ১৫'-র প্রিমিয়রে এসেছিলেন রণবীর সিংহ। তাঁর আসন্ন কুইজ শো 'দ্য বিগ পিকচার্স'-র প্রোমোশনও করলেন সেখানে। আর সেই কুইজ শোয়ের মতো করেই চোখা চোখা প্রশ্ন ছুঁড়ে দিলেন বলিউডের ভাইজান সলমন খানের দিকে।

মুম্বই : সদ্যই শুরু হয়েছে 'বিগ বস সিজন ১৫' (Bigg Boss 15)। বলিউড তারকাদের ধামাকাদার পারফরম্যান্স দিয়ে প্রিমিয়র হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রিমিয়রে হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় অভিনেতারা। সেখানেই জনপ্রিয় অভিনেত্রী করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) কাছে অনস্ক্রিন ক্ষমা চাইলেন ভাইজান সলমন খান (Salman Khan)।

আরও পড়ুন - চলতি বছর কীভাবে দেখতে পাবেন বলিউডের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো?

'বিগ বস ১৫'-র প্রিমিয়রে এসেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহ। তাঁর আসন্ন কুইজ শো 'দ্য বিগ পিকচার্স'-র প্রোমোশনও করলেন সেখানে। আর সেই কুইজ শোয়ের মতো করেই চোখা চোখা প্রশ্ন ছুঁড়ে দিলেন বলিউডের ভাইজান সলমন খানের দিকে। যার কোনওটা সলমন খান দিতে পারলেন, আবার কোনওটা পারলেন না। তবে ভাইজানকে একটা প্রশ্ন করে একেবারে ক্লিন বোল্ড করে দিলেন পর্দার কপিল দেব। প্রসঙ্গত, 'এইট্টি থ্রি' ছবিতে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। ভাইজানকে তিনি প্রশ্ন করেন, 'এই ছবিতে বজরঙ্গি ভাইজানের গার্লফ্রেন্ডের নাম কি ছিল?' রণবীর সিংহের এই প্রশ্নে সলমন খান বলেন, 'আমি নিজের প্রেমিকার নামই মনে রাখতে পারি না। তুমি আমাকে বজরঙ্গি ভাইজানের প্রেমিকার নাম মনে করতে বলছো!' প্রসঙ্গত, 'বজরঙ্গি ভাইজান' ছবিতে তাঁর প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন করিনা কপূর খান। 

অনেকক্ষণ চেষ্টা করে মাথা চুলকিয়ে সলমন খান মনে করতে পারেন যে বজরঙ্গি ভাইজান তাঁর প্রেমিকাকে ম্যাডাম জি বলে সম্মোধন করত। এরপরও আসল নাম মনে করতে না পেরে ক্যামেরার দিকে তাকিয়ে করিনা কপূর খানের কাছে ক্ষমা চেয়ে নেন সলমন খান। বলেন, 'দুঃখিত করিনা। আমি অন্তত তোমার নাম জানি।' এরপর রণবীর সিংহ যখন তাঁকে অপশন দেন, তখন তিনি আবার কিছুক্ষণ ভেবে উত্তর দিতে পারেন যে, বজরঙ্গির প্রেমিকার নাম ছিল রসিকা।

আরও পড়ুন - Gurmeet & Debina Wedding Pics: ফের বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় দম্পতি দেবিনা-গুরমিত?

প্রসঙ্গত, রণবীর সিংহের আগামী টেলিভিশন শো 'দ্য বিগ পিকচার্স' সম্প্রচারিত হতে চলেছে ১৬ অক্টোবর থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget