এক্সপ্লোর

মেয়ে সিনেমায় নামতে চাইলে উদ্বিগ্ন হব: শ্বেতা নন্দা

মুম্বই: বলিউডের সব থেকে বিখ্যাত বচ্চন পরিবারের সন্তান তিনি। তবু শ্বেতা নন্দা চান না, তাঁর মেয়ে নভ্যা নাভেলি নন্দা সিনেমায় নামুন। তাঁর কথায়, মেয়ে এমন কোনও চিন্তাভাবনা করলে তিনি যথেষ্ট উদ্বিগ্ন হবেন, কারণ সিনেমা করা দূর থেকে যতটা সহজ মনে হয়, আসলে তা মোটেই নয়। শ্বেতার কথায়, ছবির জগতে নামতে কঠোর পরিশ্রম করতে হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটা আরও বেশি। তা করার ক্ষমতা নভ্যার আছে কিনা, তাতে তিনি সন্দিহান। তাছাড়া ছবির জগতে প্রচুর ব্যর্থতা রয়েছে, যেটা বেশিরভাগ মানুষ দেখতে পান না। সেই ব্যর্থতা পুরোটাই ব্যক্তিগত, সংশ্লিষ্ট মানুষটির অভিনয় ক্ষমতা, পর্দার চেহারা- সব কিছু বেরিয়ে আসে ছিঁড়েখুঁড়ে। শ্বেতার বাবা মা অমিতাভ ও জয়া বচ্চন, ভাই অভিষেক, ভ্রাতৃবধূ ঐশ্বর্যা। কিন্তু ছবির জগৎ কখনও টানেনি তাঁকে। তাঁর কথায়, অভিনেতা হতে চাইলে সেইমতো প্রস্তুতি নেওয়া জরুরি, যেমন তাঁর মা নিয়েছিলেন। তাঁর বাবার সিনেমায় আসা নেহাত দুর্ঘটনা বলে মনে করেন তিনি। শ্বেতা বলেছেন, তাঁর মা জয়া বাড়ির বড় মেয়ে ছিলেন। স্নাতক হওয়ার পর তিনি বাবাকে বলেন, অভিনেত্রী হতে চান তিনি। শিগগিরই অভিনয় স্কুলে যোগ দেন, রীতিমত ভাল ছাত্রী ছিলেন তিনি। শ্বেতার বক্তব্য, সিনেমা করার প্রক্রিয়া এটাই হওয়া উচিত। এটা কোনও সহজ রাস্তা হিসেবে দেখে এতে আসার চেষ্টা করা উচিত নয়। সিনেমা জগতে অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা আর খ্যাতি অর্জন করা যায় বলে যা শোনা যায়, তা নেহাত বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। নভ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয়। তা ভালভাবে দেখেন না নভ্যার মা। তাঁর বক্তব্য, তাঁর ছেলেমেয়েরা কোনও সেলিব্রিটি নন, তাঁদের নিয়ে ইন্টারনেটে এত হইচইয়ের কী আছে। মানুষের নজর কাড়ার প্রকৃত কারণ হয়ে উঠুন তাঁরা, শুধু কোনও পরিবারের সঙ্গে যুক্ত বলে তাঁদের নিয়ে মাথাব্যথার কারণ নেই। নিজের পরিবারকে মেয়েদের বাড়ি বলে আখ্যা দিয়েছেন শ্বেতা। এই মেয়েরা সকলে শক্তিশালী ও স্বাধীন। তাঁর ঠাকুমা, মা, ভ্রাতৃবধূ ও তিনি নিজে-সকলের নিজস্ব মতামত রয়েছে। নভ্যাও এই ধারা বহন করবেন বলে আশা করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget