এক্সপ্লোর

Saregamapa : একই গুরুর শিষ্য চ্যাম্পিয়ন দেয়াশিনী, অতনু ! কোন ম্যাজিকে সেরার শিরোপা, বলে দিলেন সেই মাস্টারমশাই

রাত সাড়ে ১২ টা অবধি গানের ক্লাস অতনুর, শরীর খারাপ নিয়েও রেওয়াজ দেয়াশিনীর, ছাত্র-ছাত্রীর গোপন কথা জানালেন গুরু সীমান্ত সরকার।

জি বাংলা সারেগামাপা-য় সেরার শিরোপা পেয়েছেন অতনু, দেয়াশিনী। এতদিনে তাঁদের নাড়ি-নক্ষত্র জানতে কারও বাকি নেই। কিন্তু জানেন কি তাঁরা একই গুরুর ছাত্র - ছাত্রী ? একই ব্যক্তির তালিমেই তাঁরা এগিয়ে গিয়েছেন সুরের লড়াইয়ে। সেই ব্যক্তির নাম অনুষ্ঠানের সময় জানা যায়নি। সেরার শিরোপা পাওয়ার পর দুই শিষ্যই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গুরুপ্রণাম। সকলে ধন্য-ধন্যও করছেন তাঁকে। গুরুও দুই শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ। দুই জনই কতটা পরিশ্রমী ও ব্যতিক্রমী, জানিয়েছেন তিনি। তাঁর নাম সীমান্ত সরকার। তিনি জানিয়েছেন, দুই ছাত্রছাত্রী কোন মন্ত্রে সাধনায় এগিয়ে গিয়েছেন। 

সীমান্ত সরকারের ছাত্রছাত্রীরসংখ্যা প্রচুর। দেয়াশিনী তাঁর কাছে দশ বছর হল গান শিখছেন। আর অতনু ৫ বছর। দেয়াশিনী তাঁর কাছে এসে ক্লাস করেন। আর অতনু কাঁথি থেকে আসতে পারে না, তাই ক্লাস করে অনলাইনে। দুজনেই কতটা সিরিয়স জানিয়েছেন শিক্ষক। 

দেয়াশিনীর সারেগামাপা-র জার্নিটা ছিল নানা চড়াই-উৎরাইয়ে ভরা। তাঁর স্যরও বলেছেন, কোনও কিছুই সহজে আসেনি। দেয়াশিনী পরিশ্রম করেছেন প্রচুর।  নিষ্ঠায় কোনও ঘাটতে ছিল না ছাত্রীর । গুরুর কথায় ' এমন ছাত্রী সব গুরুই পেতে চাইবে '

তিনি জানিয়েছেন, দেয়াশিনী বরাবরই হোমওয়ার্ক ঠিক করে করে আসতেন, তা সে শরীর খারাপ হোক বা পরীক্ষা । দিনে কম করে ৪ ঘণ্টা রেওয়াজ করতেন তিনি, বা তার থেকেও বেশি । গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তিতেও অটল ছাত্রী । গুরুকে ভালবেসে ডাকতেন 'জোজো দাদা'  । 

শিরোপা জেতার পর গুরুকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি দেয়াশিনী। তিনি লিখেছেন, ' সারাজীবনে ছোট থেকে বড়, যত বড়ই অ্য়াচিভমেন্ট করে ফেলি, এমন কিছু করব না কোনোদিনও, যাতে আমার গুরুর মনে একফোঁটা কষ্ট হয় আমার জন্য/ আমার কাজে। সেটা করে আমি যেটুকু সাফল্য পাবো, সেটুকুতেই নিজেকে ধন্য মনে করব। এবং খুশি থাকব।' 
 
গুরু সীমান্ত সরকার আপ্লুত 'দুষ্টু' অতনুকে নিয়েও। গানের ক্লাসের প্রতি খুবই আকর্ষণ অতনুর। তিনি ক্লাস নিতেন রাত ১০টা থেকে সাড়ে ১১ টা । কোনও  কোনও সময়ে ১২টা বেজে গেলোও নিষ্ঠায় ঘাটতি পড়েনি অতনুর  । কোনও দিন কোনও ক্লান্তি ,বা অমনোযোগী পড়েনি অতনু। গুরুর কথায়, 'ওকে না খেতে দিলেও চলবে , কিন্তু গান ছাড়া এক মুহূর্ত ও থাকতে পারবে না ।' 

অতনুও গুরুর কথায় খুবই খুশি। সে লিখেছে, 'স্যার, গুরুজী ও গুরুমা সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি যেনো কিছু শিখতে পারি ও ভালো মানুষ হতে পারি'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget