এক্সপ্লোর

Zubeen Garg death: 'দাদা আমি আসছি...' জুবিনের মৃত্যু সহ্য করতে না-পেরে নদীতে ঝাঁপ ভক্তের, ২ জনের মৃত্যু হার্ট অ্যাটাকে

শোকাহত হয়ে এক যুবক সরাইঘাট সেতু থেকে ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দেন। জানা গিয়েছে, অনেকেই তাঁকে শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি শুনতে রাজি হননি।

 

প্রিয় গায়কের মর্মান্তিক মৃত্যুকে শোকাহত গোটা দেশ। আঁধার নেমেছে অসমে। জুবিনকে হারিয়ে হাহাকার সঙ্গীতমহলে। ভেঙে গিয়েছে বহু ভক্তের মন।  সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে 'দুর্ঘটনায়' মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সি জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। এই মৃত্যুতে কাঠগড়ায় তোলা হয়েছে সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তাদেরও।  মরিগাঁও থানায় দায়ের হয়েছে এফআইআর। এরই মধ্যে সেদিন জুবিনের সঙ্গে ইয়টে পার্টি করতে যাওয়া সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য SIT গ্রেফতারও করেছে। এই আবহেই অসমে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এক জুবিনভক্ত শোক সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দেওয়ার চেষ্টা করেন।      

পুলিশ সূত্রে খবর, প্রিয় গায়কের মৃত্যুতে শোকাহত হয়ে এক যুবক সরাইঘাট সেতু থেকে ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দেন। জানা গিয়েছে, অনেকেই তাঁকে শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি শুনতে রাজি হননি। ঘটনার একটি ভিডিও-ও প্রকাশিত হয়েছে। 

প্রিয় গায়কের মৃত্যুতে কী করলেন ভক্ত

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক সেতুর উপর বসে আছে। নদীতে ঝাঁপ দেওয়ার আগে সে তার শার্ট ছিঁড়ে ফেলেন।  "জোট জুবিন দা" বলে। তারপর লাফিয়ে পড়েন। সূত্রের খবর, ওই যুবক বেঁচে গিয়েছেন। নদীর ধারে  তাঁকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। কিন্তু স্থানীয়রা আশঙ্কাপ্রকাশ করে বলেন, গভীর নদীতে ঝাঁপ দিলে বড় বিপদ হতে পারত। SDRF টিম যুবকটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করে।

নদীতে ঝাঁপ দেওয়া ওই যুবক অসমের মাজুলির বাসিন্দা। জুবিনের মৃত্যুতে সে এতটাই ভেঙে পড়ে যে  নিজেকে শেষে করে দেওয়ার কথা ভাবে। আত্মহত্যা করার চেষ্টা করে।  এদিকে, মাজুলির আরেক বাসিন্দা ১৮ বছর বয়সী মুদোইবিল চারিয়ালি ফিনাইল পান করে নিজেকে শেষ কর দেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য গারমুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, জুবিনের মৃত্যুর খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।  এই সব ঘটনাই প্রমাণ, কত মানুষের হৃদস্পন্দন ছিলেন জুবিন গর্গ... ভক্তরা তাঁকে কতটা ভালোবাসতেন। 

জুবিনের মৃত্যুর ঘটনায়  ইয়টে তাঁর সঙ্গে পার্টি করতে যাওয়া সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য SIT গ্রেফতার করে। সূত্রের খবর, সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবের আয়োজক উদ্যোক্তা শ্যামকানু মহন্ত, যেখানে জুবিন গর্গের অনুষ্ঠান করার কথা ছিল, তাঁকেও শীঘ্রই গ্রেফতার করা হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget