এক্সপ্লোর

Zubeen Garg Death : জোর করেই সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়? কাকে সন্দেহ জুবিনের স্ত্রীর? খুনের মামলা ২ জনের বিরুদ্ধে

Zubeen Garg Death Reason  জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তর বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করা হয়েছে।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • জুবিন গর্গ মৃত্যু: ম্যানেজার, আয়োজকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের।
  • স্ত্রী-র অভিযোগ, অসুস্থ অবস্থায় জোর করে সাঁতারে নিয়ে যাওয়া হয়েছিল।
  • সিঙ্গাপুর পুলিশের ময়নাতদন্তে জলে ডুবে মৃত্যুর ইঙ্গিত।
  • ভারতীয় হাইকমিশনে সিঙ্গাপুর পুলিশের রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

 
সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ছে ক্রমেই। সিঙ্গাপুরে  শিল্পীর মৃত্যুর ঘটনায় অসম পুলিশ তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। খবর পুলিশ সূত্রে।  বুধবার দিল্লিতে দুজনকে গ্রেফতার করে গুয়াহাটিতে আনা হয়। অসম পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-র স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন,দুই জনকেই আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে, তারপর থেকেই দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। বলেন,'তদন্ত চলছে, এবং আমি খুব বেশি বিস্তারিত জানাতে পারছি না। আমরা এখন এফআইআরে বিএনএসের ১০৩ ধারা যুক্ত করেছি'। পুলিশ সূত্রে খবর,
 জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তর বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করা হয়েছে।  

শুধু একজন শিল্পী নন, ছিলেন আবেগের নাম জুবিন! এখন সঙ্গীতপ্রেমী মানুষ জানতে চায়, ঠিক কী কারণে অকালে চলে গেলেন তিনি। শুধুই কি অসুস্থতা, নাকি কারও গভীর ষড়যন্ত্র বা অবহেলার শিকার জুবিন? সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জুবিনের স্ত্রী গরিমা গর্গ  আশঙ্কা প্রকাশ করেছিলেন, গায়ক  ক্লান্ত থাকা সত্ত্বেও তাঁকে পিকনিক এবং সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে কি তাঁর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবহেলা হয়েছিল ?  প্রশ্ন তোলেন তিনি।  এছাড়া তাঁর স্ত্রী দাবি করেছেন, জুবিনের মৃত্যুর আগের দিনও রাতে তাঁর সঙ্গে কথা হয়। তখন ও কোনও পিকনিকের পরিকল্পনার কথা তিনি জানাননি। তাই তাঁর সন্দেহ, তাহলে কি হঠাৎ করেই হয় প্ল্যান?  এখনও ধোঁয়াশা কাটছেই না। 

সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর পর পুলিশ দেহের ময়নাতদন্ত করে। সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, সঙ্গীতশিল্পীর মৃত্যুর নেপথ্যে কোনও রকমের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি । তবে ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি  সিঙ্গাপুর পুলিশ। সিঙ্গাপুরে করা সেই ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে ভারতীয় হাই কমিশনের কাছে। সিঙ্গাপুর পুলিশ ফোর্স (SPF) জানিয়েছে, ভারতের দূতাবাসের  অনুরোধে তারা জুবিন গর্গের ময়নাতদন্ত সহ প্রাথমিক তদন্তের সব রিপোর্টের কপি পাঠিয়ে দিয়েছে। বৃহস্পতিবার একটি রিপোর্ট থেকে নাকি জানা গিয়েছে,  স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। হাই কমিশনের কাছে আসা রিপোর্টে কী লেখা আছে, সেদিকেই তাকিয়ে জুবিন-ভক্তরা। 

 

 

 

 

 

সেরা শিরোনাম

Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Nana Patekar Social Work: বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
Modi On Nana Patekar: গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Nana Patekar Demise: থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget