এক্সপ্লোর

Fact Check: ভোটের আগে এলাকায় এলাকায় মারধর CRPF-এর! বাংলাদেশের ছবি দিয়ে পশ্চিমবঙ্গের নামে ভুয়ো খবর প্রচার! ফেক নিউজ থেকে সাবধান!

PTI Fact Check: সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয় যে, রাজ্যে একটি দমন অভিযানের অংশ হিসেবে সিআরপিএফ কর্মীরা মারধর করছে।

কলকাতা: দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) রুটমার্চও চলছে বেশ কিছু সপ্তাহ ধরেই। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এরই মধ্যে পশ্চিমবঙ্গের ভোট সংক্রান্ত ইস্যুতে ভুয়ো ছবি ও খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। 

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয় যে, রাজ্যে একটি দমন অভিযানের অংশ হিসেবে সিআরপিএফ কর্মীরা মারধর করছে। তবে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) ফ্যাক্ট চেক ডেস্কের তদন্তে জানা গেছে যে এই দাবিটি মিথ্যা। 

কী দাবি সোশাল মিডিয়ায়? 

ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়, বরং এতে দেখানো হয়েছিল যে ২০২৬ সালের জানুয়ারিতে যুব নেতা ওসমান হাদী হত্যার বিচার চেয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলায় বিক্ষোভ যখন চলছিল সেই সময় বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনী দমন অভিযান চালাচ্ছিল। ফ্যাক্ট চেকে দেখা যায়, বাংলাদেশের একটি পুরনো ভিডিওকে মিথ্যাভাবে পশ্চিমবঙ্গের ঘটনা বলে শেয়ার করা হচ্ছে।

প্রভাকর সিং পরিহার (@IPrabhakarSP) নামের একজন সোশাল মিডিয়ায় ৭ এপ্রিল একটি ভিডিও (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা) শেয়ার করে দাবি করে যে, এটি পশ্চিমবঙ্গের একটি ঘটনা, যেখানে বিধানসভা নির্বাচনের আগে সিআরপিএফ জওয়ানদের একাধিক ব্যক্তিকে মারধর করতে দেখা গেছে।' সেখানে এও বলা হয়, 'সিআরপিএফ-এর আগমনে বাংলার আবহ বদলে গেছে। মাটির নিচ থেকে গুন্ডাদের খুঁড়ে বের করা হচ্ছে। আর কোনো আলোচনা নয়—সরাসরি কঠোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। বাংলায় শুধু হিন্দু শাসনই চলবে।”


Fact Check: ভোটের আগে এলাকায় এলাকায় মারধর CRPF-এর! বাংলাদেশের ছবি দিয়ে পশ্চিমবঙ্গের নামে ভুয়ো খবর প্রচার! ফেক নিউজ থেকে সাবধান!

পিটিআই ফ্যাক্ট চেক ইনভিড টুল ব্যবহার করে ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে একাধিক কীফ্রেম বের করেছে। এরপর এই কী ফ্রেমগুলোর মধ্যে একটি গুগল লেন্স ব্যবহার করে বিশ্লেষণ করা হয়, যার ফলে এমন বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, যারা একই ধরনের দাবি সহ একই ভিডিওটি শেয়ার করেছিল।

ভিডিওর সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, গুগল লেন্সের মাধ্যমে দেখা যায় বাংলাদেশ-ভিত্তিক স্থানীয় টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিও। ভিডিওটিতে সোশ্যাল মিডিয়ার ক্লিপটির সঙ্গে মিলে যাওয়া দৃশ্য ছিল। যেখানে উর্দি পরা একদল লোক একাধিক ব্যক্তিকে মারধর করছে। ভিডিওটি পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত নয় এবং প্রকৃতপক্ষে এতে বাংলাদেশের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে পঞ্চগড় জেলায় বাংলাদেশের যুবনেতা ওসমান হাদী হত্যার বিচার চেয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়ন চলছে।


Fact Check: ভোটের আগে এলাকায় এলাকায় মারধর CRPF-এর! বাংলাদেশের ছবি দিয়ে পশ্চিমবঙ্গের নামে ভুয়ো খবর প্রচার! ফেক নিউজ থেকে সাবধান!

এবিপি আনন্দের সব খবরের আপডেট পেতে ফলো করুন এবিপি আনন্দের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজ।                                                          

আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/abpananda
ইনস্টাগ্রাম পেজ- https://www.instagram.com/abpanandatv/
ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/abpanandatv
এক্স পেজ- https://x.com/abpanandatv
 
আমাদের সমস্ত দর্শক, পাঠকদের কাছে অনুরোধ, কোনও খবর বা পোস্ট দেখেই ধরে নেবেন না। অবশ্যই যাচাই করে নিন, এবিপি আনন্দের বিভিন্ন হ্যান্ডল থেকে। তা সত্যিই কি না, বুঝতে পারবেন। ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন।             

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget