এক্সপ্লোর

Fact Check: শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে কেন্দ্র সরকার ! ভাইরাল পোস্ট, সত্যিটা জানাল PIB

Free Laptop to Students Fact Check: আদপে কেন্দ্র সরকার এরকম কোনও বিনামূল্যের ল্যাপটপ দিচ্ছে না। প্রেস ইনফরমেশন ব্যুরো এই ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে যে এই পোস্ট আদপে সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা।

PIB Fact Check: সম্প্রতি একটি ভাইরাল পোস্টে জানা গিয়েছে যে কেন্দ্র সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে। আর এই পোস্ট সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। সারা দেশ জুড়ে (Free Laptop) ছড়িয়ে পড়েছে এই পোস্ট। আর যেহেতু এই পোস্টে (Fact Check) বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কথা বলা হয়েছে তাই বহু শিক্ষার্থী এই পোস্টকে বিশ্বাস করেছিলেন।

আদপেই কি সরকার বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে ?

আদপে কেন্দ্র সরকার এরকম কোনও বিনামূল্যের ল্যাপটপ দিচ্ছে না। প্রেস ইনফরমেশন ব্যুরো এই ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে যে এই পোস্ট আদপে সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা। কেন্দ্র সরকার এই ধরনের কোনও প্রকল্পের অধীনে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করছে না শিক্ষার্থীদের। হোয়াটসঅ্যাপে এই লিঙ্ক ছড়িয়ে পড়েছিল। মানুষকে তাই সচেতন করতেই এই পোস্ট করে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, 'এই বার্তাটি সম্পূর্ণ ভুয়ো এবং লিঙ্কটি প্রতারণামূলক। পিআইবি আরও জানিয়েছে যে, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা কখনই উচিত নয়। সরকারি সোর্স থেকে তথ্য যাচাই করে নেওয়ার জন্য বলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

কিছুদিন আগেই এমনই একটি বার্তা ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে যেখানে দাবি করা হচ্ছিল যে পিএম মোদি এসি যোজনার অধীনে বিনামূল্যেই মিলবে ৫ স্টার এসি। আর এই এসি পাবেন ১.৫ কোটি মানুষ। এমনও বলা হয়েছিল পোস্টে যে এই স্কিমে নাম লেখানোর ৩০ দিনের মধ্যেই বাড়িতে এসি ইনস্টল করে দিয়ে যাবে। ২০২৫ সালে মে মাস থেকে এই এসি বিতরণ শুরু হবে বলে দাবি করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরো যদিও এই পোস্টের সত্যতা প্রকাশ করে জানিয়েছে যে এটি সম্পূর্ণ ভুয়ো পোস্ট।

প্রেস ইনফরমেশন ব্যুরো গত ১৮ এপ্রিল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই ভাইরাল পোস্টটি তুলে জানিয়েছে যে, এমন কোনও প্রকল্পের কথা সরকার ঘোষণা করেনি। পোস্টের ছবি দিয়ে ব্যুরো এটিকে ভুয়ো বলে দাবি করেছে। বিনামূল্যে ৫ স্টার এসি বিতরণ নিয়ে কোনও সরকার বা কোনও সংস্থা ঘোষণা করেনি বলেই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

এই জালিয়াতির হাত থেকে কীভাবে বাঁচবেন

এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকা খুবই জরুরি। কারণ প্রতারকরা সবসময় কোনও না কোনও উপায়ে ভুয়ো লিঙ্কের মাধ্যমে টাকা লুটের চেষ্টা করে থাকে। এই লিঙ্কগুলি সম্পর্কে নিরপেক্ষ থাকার বদলে বারবার যাচাই করে নেওয়া দরকার এবং দেখে নেওয়া দরকার যে এগুলি আদপেই কোনও সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রচারিত হয়েছে কিনা। সরকারের তরফে কোনও লিঙ্ক পাঠানো হলে তাঁর শেষে .nic বা .gov আছে কিনা তা পরীক্ষা করে দেখে নিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget