এক্সপ্লোর

Fact Check: প্যান কার্ড আপডেট না করালে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট ! আসছে মেসেজ ? সতর্ক করল PIB

PAN Card Scam: প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ধরনের মেসেজ পাঠিয়ে জালিয়াতির (India Post Payments Bank) চেষ্টা চলছে।

PIB Fact Check: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা অনেকেই অভিযোগ করেছিলেন যে তাদের কাছে এমন মেসেজ আসছে যেখানে লেখা রয়েছে প্যান কার্ড আপডেট না করালে ২৪ ঘণ্টার মধ্যেই তাদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট (PIB Fact Check) বন্ধ হয়ে যাবে। ব্লক করে দেওয়া হবে গ্রাহকদের অ্যাকাউন্ট। আর এই সমস্ত মেসেজে একটি লিঙ্ক থাকত যেখানে গ্রাহকদের প্যান কার্ডের নম্বর সহ অন্যান্য বেশ কিছু জরুরি তথ্য বসাতে হত। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ধরনের মেসেজ পাঠিয়ে জালিয়াতির (India Post Payments Bank) চেষ্টা চলছে। এই বার্তা ভুয়ো এবং ইন্ডিয়া পোস্ট এই ধরনের কোনও বার্তা গ্রাহকদের পাঠায় না।

প্রেস ইনফরমেশন ব্যুরো কী জানিয়েছে

দাবি- গ্রাহকের প্যান কার্ড আপডেট না করা হলে ২৪ ঘন্টার মধ্যে তার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে।

পিআইবি ফ্যাক্টচেক- এই দাবি সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো। ইন্ডিয়া পোস্ট তাদের গ্রাহকদের কখনও এই ধরনের কোনও বার্তা পাঠায় না। কখনও নিজের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

বড় জালিয়াতি চলছে দেশে

এই জালিয়াতির সঙ্গে যুক্ত প্রতারকরা নিজেদের ব্যাঙ্ক প্রতিনিধি বা সরকারি কর্মী হিসেবে পরিচয় দেয়, যারা কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বলেন যে তাদের প্যান কার্ড কোনও অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত অথবা তাদের প্যান কার্ডের তথ্য আপডেট করতে হবে সম্মতির নিরিখে। আর এভাবে ব্যক্তিদের প্রায়ই ব্যক্তিগত সংবেদনশীল তথ্য যেমন প্যান কার্ডের নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা অন্যান্য পরিচয়পত্রের নম্বর জানাতে বাধ্য করা হয়। জালিয়াতরা এই তথ্য পাওয়ার পরে অননুমোদিত লেনদেন করতে পারেন। এমনকী ব্যক্তির নামে প্রতারণামূলক অ্যাকাউন্টও খুলতে পারেন।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আগে একটি সমাজমাধ্যম পোস্টে ডিজিটাল ব্যাঙ্কিং দুনিয়ায় নিজের টাকা-পয়সা সুরক্ষিত রাখার কিছু টিপস দিয়েছিল যার মধ্যে অন্যতম হল নিয়ম করে পাসওয়ার্ড আপডেট করা, ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর থেকে ফোন এলে তা না ধরা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা। পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করবেন না, ব্যাঙ্কিং কমিউনিকেশনের বৈধতা যাচাই করে নিন।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget