এক্সপ্লোর

Fact Check: নীতিশ-মমতা সাক্ষাৎ? ভাইরাল পুরনো ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট

Nitish Kumar: ছবিটি পুরনো। সেই ছবি লোকসভা নির্বাচনের ফল বেরনোর পরে বিভ্রান্তিকর বক্তব্য ক্যাপশনে লিখে পোস্ট করা হয়।

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) এক পুরনো সাক্ষাতের ছবি সাম্প্রতিক দাবিসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটি শেয়ার করে ব্যবহারকারীরা বিভ্রান্তিকর দাবি করেছেন ২০২৪ সালের লোকসভা ভোটের ফল প্রকাশের পর 'ইন্ডিয়া' (I.N.D.I.A) জোটে যোগ দেওয়ার জন্য দিল্লিতে নীতিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

বুম যাচাই করে দেখে ছবিটি ২২ জুন ২০২৩-এ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে যখন দেখা করেন সে সময় ছবিটি তোলা হয়।

৪ জুন নির্বাচন কমিশন ২০২৪ সালের (Lok Sabha Election Result 2024) লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করে। বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলি মিলিয়ে এনডিএ জোট একত্রে ২৯৩টি আসনে জয়লাভ করে কেন্দ্রীয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন সংখ্যা অতিক্রম করে। অপরদিকে, মূল বিরোধীপক্ষ 'ইন্ডিয়া' জোট ২৩৪টি আসনে জয়লাভ করে। কেন্দ্রে এনডিএ সরকার গঠন করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তার রাজনৈতিক দল জনতা দলের (সংযুক্ত) সমর্থন গুরুত্বপূর্ণ।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর ও নতুন কেন্দ্রীয় সরকার শপথ নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতিশ কুমারের ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটিতে নীতিশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ফুলের তোড়া দিতে দেখা যায়। ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "খেলা শুরু হয়ে গেছে..।আজ দিল্লিতে দিদির সঙ্গে দেখা করলেন নীতিশ কুমার I-N-D-I-A জোটে যোগ দেওয়ার জন্য। দিদিই পথ দেখাবে....."


Fact Check: নীতিশ-মমতা সাক্ষাৎ? ভাইরাল পুরনো ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

ভাইরাল ছবিটি একই ক্যাপশনসহ আরও একজন ব্যবহারকারী শেয়ার করেছেন।


Fact Check: নীতিশ-মমতা সাক্ষাৎ? ভাইরাল পুরনো ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে


বুম ভাইরাল ছবির নীচে "ছবিটি এআইটিসি অফিসিয়াল দ্বারা টুইট করা" লেখাটি লক্ষ্য করে। এই সুত্র ধরে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হান্ডেলে ভাইরাল ছবিটি দেখতে পাই। ২২ জুন ২০২৩ তারিখের এক্স পোস্টের ক্যাপশন থেকে জানা যায় ওই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাটনায় বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ক্যাপশন অনুযায়ী বৈঠকে তারা সাধারণ মানুষের বিকাশ ও উন্নয়ন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

পোস্টটি দেখুন এখানে

 

এছাড়াও, নীতিশ কুমারের 'ইন্ডিয়া' জোটে যোগ দেওয়ার অভিপ্রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে সাম্প্রতিক বৈঠক সংক্রান্ত কোনও প্রতিবেদন আমরা পাইনি।

৭ জুন আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সরকার গড়তে এনডিএ জোটকেই সমর্থন করবেন নীতিশ কুমার। প্রতিবেদন অনুযায়ী, ৯ জুন, "রবিবার পর্যন্ত দিল্লিতেই থাকছেন চন্দ্রবাবু এবং এনডিএ-র আর শরিক দল জেডিইউ-এর নেতা নীতীশ কুমার। রবিবার সন্ধ্যাতেই শপথ নেওয়ার কথা তৃতীয় এনডিএ সরকারের। তার পরেই দিল্লি ছাড়বেন এই দুই নেতা।"

শক্তি কালেক্টিভের অংশ হিসেবে boom-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক প্রকাশিত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: খাস কলকাতায় বহু ওয়ার্ডে এগিয়ে পদ্ম! হেভিওয়েট ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget