এক্সপ্লোর

Lockdown: "দেশজুড়ে সঙ্কট"? সত্যিই কি "ফের লকডাউন"! কী বলছে ফ্যাক্ট চেক ?

Fact Check: সম্প্রতি একটি ভিডিও থাম্বনেল ভাইরাল হয়েছিল যেখানে দাবি করা হচ্ছিল যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ফের লকডাউন ঘোষণা করছেন।

কলকাতা : সময়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর পরিমাণ জেন বেড়েই চলেছে। সম্প্রতি একটি ভিডিও থাম্বনেল ভাইরাল হয়েছিল যেখানে দাবি করা হচ্ছিল যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ফের লকডাউন ঘোষণা করছেন। এ ছাড়াও দাবি করা হয়েছিল দেশজুড়ে নাকি তৈরি হচ্ছে বিরাট বড় এক সঙ্কট। এ ছাড়াও এই দাবির উপর ভিত্তি করে ওই থাম্বনেলে পরামর্শ দেওয়া হয়েছিল।

আর এই বিষয় নিয়েই এবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করেছে PIB Fact Check। তারা সেখানে স্পষ্ট ভাবে জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যে ও এই দাবির কারণে এক প্রকার বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী বা কেন্দ্রের তরফে এমন কোনও ঘোষণা করাই হয়নি। সরকারি সূত্র নিশ্চিত করেছে যে দেশে বর্তমানে লকডাউন জারি করার কোনও পরিকল্পনা নেই সরকারের।

দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্মসচিব সি সেনথিল রাজন জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে এমন ধরনের একাধিক গুজব ছড়ানো হচ্ছে যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তিনি আরও বলেন, জ্বালানি বা এলপিজি সরবরাহ নিয়েও আতঙ্ক তৈরি করা হচ্ছে যার কোনও বাস্তব ভিত্তি নেই। এর আগেও এলপিজি ঘাটতির ভুয়ো খবর ছড়িয়ে অযথা বুকিংয়ের একটা হিড়িক দেখা গিয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিও দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আশা হয় বলেও জানান তিনি।

গত কয়েকদিনে পেট্রোল ও ডিজেলের সরবরাহ নিয়ে একই ধরনের একটা গুজব ছড়িয়েছে বলেই খবর। সরকার স্পষ্ট করেছে যে জ্বালানির কোনও অভাব এখনও নেই। আর সেই কারণেই সরকার সাধারণ মানুষকে অযথা পেট্রোল পাম্পে ভিড় না করতে পরামর্শ দিয়েছে।

সরকারি সূত্রে খবর, রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভুয়ো খবর ছড়ানো, মজুতদারি বা কালোবাজারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়াও আরও বলা হয়েছে যে বর্তমানে সরবরাহ স্বাভাবিক রয়েছে, ফলে আতঙ্কের কোনও কারণ নেই।

দেশের সাধারণ নাগরিকদের কাছে PIB আবেদন করেছে যে সোশ্যাল মিডিয়ায় চটকদার খবরে ভরসা না করতে। শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য খবরের সূত্রের উপর ভরসা করতে বলা হয়েছে। সন্দেহজনক কোনও তথ্য বা ভিডিও দেখলে তা Press Information Bureau-এর ফ্যাক্ট চেক ইউনিটে পাঠিয়ে সেই তথ্য বা ভিডিওর সত্যতা যাচাই করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget