এক্সপ্লোর

Fact Check: পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে মোদি সরকার ! চালু হয়েছে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ স্কিম’ ? সত্যতা জানাল PIB

PM Modi Free Laptop Yojana: সমাজমাধ্যম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে তুমুল শেয়ার হয়েছে এই ভিডিয়োটি যেখানে দাবি করা হচ্ছে কেন্দ্র সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ দিতে চলেছে।

Free Laptop Yojana: আজকাল প্রতিটি তরুণ-যুবকই চায় যেন তাদের কাছে নিজস্ব একটি মোবাইল ফোন বিশেষত স্মার্টফোন এবং একটি নিজস্ব ল্যাপটপ থাকে। উন্নত শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই দুটি জিনিস এখন অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। এই কারণেই অনেক রাজ্য সরকার দশম ও দ্বাদশ শ্রেণিতে ভাল ফলাফল সহ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বা স্মার্টফোন (Free Laptop Yojana) দিয়ে থাকে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দাবি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছেন এবং এর জন্য চালু করা হয়েছে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ যোজনাও। এই স্কিম আদপেই ভুয়ো এবং এর মাধ্যমে প্রতারণার (Fact Check) চেষ্টা চলছে বলেই স্পষ্ট জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো।

সমাজমাধ্যম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে তুমুল শেয়ার হয়েছে এই ভিডিয়োটি যেখানে দাবি করা হচ্ছে কেন্দ্র সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ দিতে চলেছে। কিছু কিছু মেসেজে লেখা রয়েছে যে মোদি সরকার শুরু করেছে ফ্রি ল্যাপটপ স্কিম, আবার অনেক মেসেজে দেখা যাচ্ছে লেখা আছে যে এই স্কিমের নাম দেওয়া হয়েছে ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ স্কিম। প্রেস ইনফরমেশন ব্যুরো এই বার্তাকে সম্পূর্ণ ভুয়ো দাবি করে তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘ইউটিউব চ্যানেল ‘মাই হেল্প শিবম’ এর একটি ভিডিয়োর থাম্বনেলে দাবি করা হচ্ছে কেন্দ্র সরকার ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার অধীনে সমস্ত ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে। এই ধরনের প্ররোচনাময় দাবি থেকে সাবধান থাকুন। কেন্দ্র সরকার এমন কোনও যোজনা বা প্রকল্প আনেনি।’

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই ভাইরাল বার্তায় বা ভাইরাল ভিডিয়োর শেষে বা ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া হয় যার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয় পড়ুয়াদের। এই ধরনের অবৈধ সন্দেহজনক লিঙ্ক না খোলার পরামর্শ দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। এই ধরনের লিঙ্ক প্রতারণাময় এবং অনেক সময় আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget