এক্সপ্লোর

PAN Card: আপনার নামে অজান্তেই কেউ ঋণ নিয়ে রাখেনি তো ? প্যান নম্বর দিয়ে ঘরে বসেই যাচাই করুন এভাবে

PAN Card Scam: অবৈধভাবে ঋণ তুলে নেওয়ার কারণে ব্যক্তির ক্রেডিট স্কোর খারাপ হতে পারে, এর ফলে প্রয়োজনের সময় ঋণ নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

PAN Card Scam: প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর ভারতের নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ আর্থিক নথি। নাগরিকদের বিভিন্ন ধরনের আয়কর রিটার্ন ফাইলিং এবং আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এই প্যান কার্ড ব্যবহার করা হয়। ভারতে যখন কেউ ১০ লক্ষ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তি কেনেন বা উচ্চমূল্যের লেনদেন করেন তখন প্যানের প্রয়োজনীয়তা দেখা যায়। আর এই নথি চুরি করে ব্যক্তির পরিচয় হাতিয়ে ঋণ তুলে নেওয়ার অবৈধ কাজ করেন কিছু জালিয়াত প্রতারকরা। এই প্যান নম্বরের মাধ্যমে প্রতারকরা অননুমোদিত ঋণ তুলে নেন কোনও ব্যক্তির নামে। কিন্তু খুব সহজ উপায়ে ঘরে বসেই জানা যায় যে আপনার নামে অজান্তেই কেউ ঋণ তুলে নিয়েছে কিনা।

এই অবৈধভাবে ঋণ তুলে নেওয়ার কারণে ব্যক্তির ক্রেডিট স্কোর খারাপ হতে পারে, এর ফলে প্রয়োজনের সময় ঋণ নেওয়া কঠিন হয়ে পড়তে পারে সেই ব্যক্তির পক্ষে। ফলে আপনার প্যান কার্ডের মাধ্যমে কোনও অযাচিত ঋণ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। নাহলে ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাকে।

প্রথম পদ্ধতি

CIBIL, Equifax, Experian, CRIF High Mark ইত্যাদি ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজের তথ্যাদি দিয়ে লগ ইন করতে হবে প্রথমে। এর জন্য আপনার প্যান নম্বর, মোবাইল নম্বর দরকার। এরপরে ফ্রি অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে নিতে হবে আর এই রিপোর্টেই দেখা যাবে যে আপনার প্যান নম্বরের অধীনে কোনও অবৈধ অপিরিচিত ঋণ মঞ্জুর হয়েছে কিনা।

দ্বিতীয় পদ্ধতি

কোনও ফিনটেক অ্যাপের মাধ্যমেও এই যাচাইকরণ ঘরে বসে সহজেই করা যায়। আপনি কোনও বিশ্বাসযোগ্য ফিনটেক অ্যাপ ডাউনলোড করে নিন সবার আগে আপনার ফোনে। প্যান নম্বর ও ওটিপি দিয়ে যাচাই করে নিন। এরপরে সেই অ্যাপের ‘লোন’ বা ‘ক্রেডিট হেলথ’ সেকশনে যান। এখানেই দেখা যাবে আপনার নামে কোনও অবৈধ ঋণ মঞ্জুর করা হয়েছে কিনা।

এই বছর জুন মাসেই প্যান কার্ড নিয়ে একটি জালিয়াতিমূলক মেসেজের সত্য প্রকাশ করেছিল প্রেস ইনফরমেশন ব্যুরো। অনেকের ফোনেই জালিয়াতরা মেসেজ পাঠাচ্ছিল যে তাদের প্যান কার্ড আপডেট না করলে পোস্ট অফিসের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছিল যে এই বার্তা সম্পূর্ণ ভুয়ো। পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের তরফেও জানানো হয়েছিল যে ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর থেকে ফোন করে প্রতারণা করা হয় অনেক সময়। ফলে সতর্কতা জরুরি। 

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget