এক্সপ্লোর

গুগল পে, পেটিএম, ফোন পে-কে টেক্কা দিতে এবার হোয়াটসঅ্যাপ পে, জেনে নিন যোগ দেওয়ার ধাপগুলো

হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে লাগবে না কোনও ওয়ালেট। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে ইউপিআই ব্যবহার করে করা যাবে টাকা আদান-প্রদান।

নয়াদিল্লি: ভারতে চালু হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ পে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) ছাড়পত্র পাওয়ার পর ইউপিআই পেমেন্টের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ চালু করেছে তাদের বানানো টাকা আদান-প্রদানের ইন্টারফেস। ভারতে এই মুহূর্তে ৪০ কোটি লোক ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র জোগাড়ের পর প্রাথমিকভাবে  ২০ কোটি ইউপিআই ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ পে ইউজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে লাগবে না কোনও ওয়ালেট। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে ইউপিআই ব্যবহার করে করা যাবে টাকা আদান-প্রদান। ইতিমধ্যে যাদের ফোনে অ্যাপটির বিটা ভার্সান রয়েছে তারা ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ পে। যদি তেমনটা না থাকে সেক্ষেত্রে দেখে নিন কীভাবে যুক্ত হবেন বিষয়টির সঙ্গে। ১) স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন ২) একদম ডানদিকে উপরে থাকা তিনটি ডটে ক্লিক করুন। বেছে নিন ‘পেমেন্টস’ অপশন ৩) বেছে নিন ‘অ্যাড পেমেন্টস মেথড’ ৪) আপনার ব্যাঙ্ক নির্বাচন করুন ৫) ‘ভেরিফাই ভায়া এসএমএসে’ ক্লিক করুন। হোয়াটসঅ্যাপে যে নম্বর ব্যবহার করছেন, সেটিই যুক্ত থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তবেই সম্পূর্ণ হবে ভেরিফিকেশন। ৬) ভেরিফিকেশনের পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে ক্লিক করুন ‘ডান’-এ। এই মুহূর্তে শুধুমাত্র পিয়ার টু পিয়ার তথা দুটি ইউপিআই অ্যাড্রেস বা আরও সহজ করে বলতে গেলে দুই কনট্যাক্টের মধ্যেই সীমাবদ্ধ হোয়াটসঅ্যাপ পে। আস্তে আস্তে তা সম্পূর্ণরূপে কার্যকরী হবে। অনলাইন পেমেন্টস বা বাকি সুবিধা নিতে অপেক্ষা করতে হবে কিছুদিন। ততদিন বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন বা কাজের ক্ষেত্রে কাউকে টাকা আদান-প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ পে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget