এক্সপ্লোর

Dogs Health: আপনার পোষ্য সারমেয়টি কি কাশছে? কী কারণে হচ্ছে এমন?

Health Tips: শুধু শীতকাল নয়, বছরের অন্যান্য় সময়েও কুকুরদের কাশতে দেখা যায়। কী কারণে হয় এমন?

কলকাতা: শীতকাল পড়লেই মানুষের মতোই সারমেয়দেরও (Dogs) নানা শারীরিক সমস্যা দেখা দেয়। সর্দি, কাশি, জ্বর এবং আরও নানা সমস্যা দেখা দেয়। শুধু শীতকাল নয়, বছরের অন্যান্য় সময়েও কুকুরদের কাশতে দেখা যায়। কী কারণে হয় এমন?

সারমেয়দের কাশির কারণ-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে কাশির সমস্যা দেখা দেয় কুকুরদের। হতে পারে, কোনও অস্বাভাবিক গন্ধের জন্য কুকুরটি বিরক্ত হয়ে রয়েছে। এছাড়াও ঠান্ডা লাগার কারণে ওদের নাক বন্ধ রয়েছে। সেই কারণে কাশতে দেখা যায়।

২. যদি কুকুরদের ইনফ্লুয়েঞ্জার মতো সমস্যা দেখা যায়, তাহলে কাশি হয়। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, কাশির সমস্যা থাকা অন্য কোনও কুকুরের সংস্পর্শে এলেও এই সমস্যা দেখা যায়।

৩. একসঙ্গে এক জায়গায় অনেক কুকুর থাকলে একজনের থেকে অন্য জনের মধ্যে কাশির সমস্যা ছড়াতে পারে বলে মত বিশেষজ্ঞদের। কাশির সমস্যা না থাকলেও এক জায়গায় অনেক কুকুর থাকলে অক্সিজেনের ঘাটতিতেও কাশি হতে পারে।

আরও পড়ুন - Gajar Ka Halwa: শীতকাল পড়তেই গাজরের হালুয়া খাচ্ছেন? উপকার হচ্ছে নাকি ক্ষতি?

৪. নিউমোনিয়ার সমস্যা হলে কুকুরদের কাশি হয়। নিউমোনিয়া অথবা ভাইরাল কোনও জ্বর থেকেও কাশি হতে পারে।

প্রসঙ্গত, প্রজাতি অনুযায়ী কুকুরের গায়ের লোমের হেরফের হয়। কারও লোম পাতলা হয়, কারও ঘন। যাদের গায়ের লোম পাতলা, তাদের ক্ষেত্রে এই সময়ে সোয়েটার ব্যবহার খুবই জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে, যদি সারমেয়কে বাড়ির বাইরে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই সোয়েটার পরিয়ে নিয়ে যাওয়া দরকার।  বিশেষজ্ঞদের মতে, কুকুরকে শীতকালে খুব সকালে কিংবা সন্ধেবেলা হাঁটতে নিয়ে যাওয়া উচিৎ নয়। একটু বেলার দিকে কিংবা দুপুরের দিকে বাইরে নিয়ে যেতে পারেন। অর্থাৎ, সূর্যের আলো থাকতে থাকতে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। সূর্যের আলো যেমন তাপমাত্রা দেয়, তেমনই শরীরে ভিটামিন ডি-এর ঘাটতিও পূরণ করে। বাড়ির পোষ্য সদস্যটির জন্যও শীতকালে সঠিক বিছানার প্রয়োজন। ঠান্ডা থেকে ওদের রক্ষা করতে সঠিক কম্বল ব্যবহার করতে পারেন।  শীতকালে সারমেয়র ত্বকও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুষ্ক হয়। এক্ষেত্রে ত্বক শুষ্ক হয়ে গেলে তা খসখসে লাগে। ত্বকের সমস্যার জন্য বিশেষজ্ঞরা নারকেল তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। তবে, অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget