এক্সপ্লোর

Summer Health Tips: গরমে কেন বাড়বাড়ন্ত অ্যাজ়মার ? কীভাবে ঠেকাবেন শ্বাসকষ্ট ?

Asthma In Summer Cause And Prevention: সাধারণত শীতকালের অ্যাজ়মার সমস্যা বেশি দেখা দেয়। কিন্তু গরমকালেও এই সমস্য়ায় ভোগেন অনেকে। তার বেশ কিছু কারণ রয়েছে।

Asthma In Summer Cause And Prevention: গরমকালে এই ফ্যানের হাওয়া এই রোদ্দুরে সর্দিগর্মি হওয়ার ঝুঁকি থাকে। তবে এই সময় অ্যাজ়মা রোগীরাও সমান ঝুঁকিতে থাকেন। কারণ বেশিরভাগ অ্যাজ়মা রোগীদের শীতকালে সমস্যা হলেও কিছু কিছু ক্ষেত্রে গরমকালেও তাদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এই বিষয়ে এবিপি লাইভ এর সঙ্গে বিশদে কথা বললেন মনিপাল হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবরাজ যশ। 

গরমে অ্যাজ়মার সমস্যা কেন বাড়ে?

চারটি কারণের কথা তুলে ধরলেন চিকিৎসক দেবরাজ যশ। 

  • তাপমাত্রার হেরফের - তাঁর কথায়, এই সময় বারবার বাইরে বেরোলে ও ঘরে ঢুকলে  পরিবেশের তাপমাত্রার হেরফের হয়। যা শরীর ঠিকমতো মানিয়ে নিতে পারে না। 
  • ভাইরাল ইনফেকশন- চলতি বছর ভাইরাল ইনফেকশন অনেকটাই বেশি। ভাইরাল সংক্রমণ অ্যাজ়মার সমস্যার অধ্যতম কারণ হতে পারে।
  • ডিহাইড্রেশন - ডিহাইড্রেশনের সমস্যা গরমকালে বেড়ে যায়। যার ফলে পেশি সংকোচন বা মাসল ক্র্যাম্প বেড়ে যায়। এর ফলে শ্বাস নিতে  সমস্যা হয়।
  • এসির হাওয়া - এসির হাওয়া শুষ্ক করে দেয় ঘরের পরিবেশ। যার থেকে অ্যাজ়মার সমস্যা হতে পারে‌। অন্যদিকে নতুন এসি থেকে ছত্রাক সংক্রমণের আশঙ্কাও থাকে।

অ্যাজ়মার সমস্যা এড়াতে কী করণীয় ?

অ্যাজ়মার সমাধান ইনহেলার। তবে এই সমস্যাকে চাইলে নিয়ন্ত্রণে রাখা যায়। অ্যাজ়মা নিয়ন্ত্রণে রাখতে হলে কয়েকটি সহজ উপায় মেনে চললেই হবে। 

  • চিকিৎসক দেবরাজ যশের কথায়, বারবার বাইরে রোদে বেরোনো আর ঘরের মধ্যে ঢোকার ফলেই সংক্রমণের আশঙ্কা বাড়ে। এর থেকে অ্যাজ়মা হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।
  • ডিহাইড্রেশনের ব্যাপারে সতর্ক থাকতে হবে একইভাবে‌। রোজ নির্দিষ্ট পরামাণ জল খাওয়া জরুরি। জল শরীরের তরলের ভারসাম্য ঠিক রাখে। এতে মাসল ক্র্যাম্প অর্থাৎ পেশি সংকোচনের সমস্যা এড়ানো যায়। 
  • প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা বার করা হয়। এই ভাইরাসের টিকা নিয়মিত নেওয়া ভাল। বিশেষ করে বয়স্ক লোকেদের‌। 
  • যারা অ্যাজ়মার সমস্যায় ভোগেন, তাদের নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হবে। গরমকাল বলে এটি ছাড়া থাকা যায় না। তাতে সমস্যা বাড়তে পারে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health News: হার্ট, মগজ সবেতেই ঢুকে গিয়েছে প্লাস্টিক, ঘটাচ্ছে প্রাণঘাতী রোগও

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?

ভিডিও

CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব
TMC News :চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন?আজই কি বিদ্রোহী শিবিরে কেষ্ট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget