এক্সপ্লোর

Health News: হার্ট, মগজ সবেতেই ঢুকে গিয়েছে প্লাস্টিক, ঘটাচ্ছে প্রাণঘাতী রোগও

Health Issues For Microplastic: হার্টের রোগ, স্ট্রোক ইত্যাদির পিছনে অধিকাংশ ক্ষেত্রেই প্লাস্টিক দায়ী বলে জানাল এক গবেষণা। যা রীতিমতো উদ্বেগের।

Health Issues For Microplastic: হার্ট, মগজ, সব জায়গাতেই নাকি ঢুকে রয়েছে প্লাস্টিক। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানা গিয়েছে। শুধু তাই নয়, হার্টের নানা রোগ, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার পিছনেও এই প্লাস্টিকগুলির অবদান রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি চিনে মাইক্রোপ্লাস্টিক নিয়ে একটি গবেষণা হয়। তাতে দেখা গিয়েছে, রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যে সমস্ত প্রাণঘাতী রোগ হয়, তার মধ্যে অধিকাংশই এই মাইক্রোপ্লাস্টিকের জন্য। হার্ট অ্যাটাক, স্ট্রোক রোগীদের শরীর থেকেই বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন এই প্লাস্টিকের।

রোগের পিছনে মাইক্রোপ্লাস্টিকের ভূমিকা কতটা 

গবেষকরা জানাচ্ছেন, হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, স্ট্রোক ও ডিপ ভেইন থ্রম্বোসিসের মতো রোগগুলি রক্ত জমাট বেঁধে গেলেই হয়। আর এই রক্ত জমাট বাঁধার নেপথ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই নাকি এটিই মূল দায়ী বলে জানাচ্ছেন গবেষকরা। অর্থাৎ প্রাণঘাতী রোগের বড় কারণ হয়ে উঠছে প্লাস্টিক।

কী বলছেন গবেষকরা ?

আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অঙ্কোলজির অধ্যাপক তাতিয়ানা প্রোওয়েল এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোগীদের শরীর থেকে যে ব্লাড ক্লট বা জমাট বাঁধা রক্তের নমুনা পাওয়া গিয়েছে,তার মধ্যে ৮০ শতাংশই মাইক্রোপ্লাস্টিক। চিকিৎসক তাতিয়ানার কথায় যা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

৩০ জন রোগীকে নিয়ে পরীক্ষা

তিরিশ জন রোগীকে নিয়ে এই পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় , শরীরের নিচের অঙ্গগুলিতেও রক্ত জমাট বেঁধেছে একই কারণে। এই রোগকে ডিপ ভেইন থ্রম্বোসিস বলেন বিজ্ঞানীরা। অন্যদিকে সেরিব্রাল আর্টারি অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে ধমনী রয়েছে, তার মধ্যে মিলেছে প্লাস্টিক। এই পদার্থ পাওয়া গিয়েছে, হার্টের ধমনী অর্থাৎ করোনারি আর্টারির মধ্যেও। 

বাড়ছে প্লাস্টিক নিয়ে গবেষণার প্রয়োজন

এই ঘটনার জেরে চিকিৎসকদের দাবি, প্লাস্টিক নিয়ে গবেষণার প্রয়োজন বাড়ছে। আগামী দিনে প্লাস্টিক মানুষ প্রাণঘাতী রোগের বড় কারণ হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। তাই ভবিষ্যতের খতিয়ান জানার জন্য জরুরি আরও বিশদ গবেষণা। তবে প্লাস্টিকের ব্যাপারে সতর্ক না হলে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। সেই বিপদেরই কিছুটা হদিশ মিলল এই গবেষণায়।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health Tips: বারবার খাবার গরম করেন ? কীভাবে ক'বার গরম করলে কমবে না পুষ্টিগুণ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র

ভিডিও

By Election 2026: ৬ অক্টোবর Nandigram ও Rejinagar বিধানসভার উপ নির্বাচন, ৯ অক্টোবর ফল ঘোষণা
West Bengal News | সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! ABP Ananda LIVE
Delhi News | ৭ পড়ুয়ার মৃত্যু, দিল্লিতে PG বিল্ডিংয়ের মালিক গ্রেফতার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট
Nadimul Haque | নাদিমুলের অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতির টাকার লেনদেন? খতিয়ে দেখছে ED | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget