এক্সপ্লোর

Summer Hair Care Tips: গরমের মরসুমে ঘামের কারণে চুলের চিটচিটে ভাব দূর করবেন কীভাবে?

Hair Care: প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললেই গরমের মরসুমেও আপনার চুল থাকবে নরম এবং উজ্জ্বল। তেল চিটচিটে ভাব দেখা যাবে না। এক্ষেত্রে কী কী করতে হবে, দেখে নিন।

Summer Hair Care Tips: গরমকালে (Summer Season) অত্যধিক ঘামের কারণে বেশিরভাগেরই চুল চিটচিটে (Greasy Hair) হয়ে যায়। এছাড়া রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁদের চুলে (Hair Care Tips) সহজে ধুলোময়লা আটকে যেতে পারে। এর ফলে চুলে জট পড়ে, চুল চিটচিটে হয়ে যায়। এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললেই গরমের মরসুমেও আপনার চুল থাকবে নরম এবং উজ্জ্বল। তেল চিটচিটে ভাব দেখা যাবে না। এক্ষেত্রে কী কী করতে হবে, দেখে নিন।

নিয়মিত শ্যাম্পু- গরমের মরসুমে সপ্তাহে অন্তত তিনদিন শ্যাম্পু করুন। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁরা পারলে প্রতিদিনই শ্যাম্পু করুন। নাহলে ধুলোময়লা জমে চুল একেবারে চিটচিটে হয়ে যাবে। আর চুলের মধ্যে ঘাম ও নোংরা জমলে চুল পড়ার সমস্যাও বাড়বে। প্রতিদিন শ্যাম্পু করলে তার আগে চুলে তেল ম্যাসাজ করাও দরকার। নাহলে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে। চুলের ধরন অনুসারে শ্যাম্পু ব্যবহার করা দরকার। প্রতিদিন শ্যাম্পু করলে একটু হাল্কা ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল। 

পরিষ্কার চিরুনি ব্যবহার- শুধু শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখলেই হবে না। পরিষ্কার চিরুনি ব্যবহার করাও দরকার। প্রতিদিন স্নানের পর পরিষ্কার চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। চুলের জট নিয়মিত ভাবে ছাড়িয়ে নেওয়া উচিত। নাহলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। অনেকেই চিরুনি ব্যবহারের ক্ষেত্রে বেশ গাফিলতি করে। কিন্তু সেটা করা কখনই উচিত নয়। সারাবছরই পরিষ্কার চিরুনি ব্যবহার করা প্রয়োজন। চুলের জড় ছাড়াতে হলে মোটা দাঁড় যুক্ত বড় চিরুনি ব্যবহার করতে হবে। এর ফলে চুল টান পড়বে না, চুলের জটও সহজেই ছাড়ানো সম্ভব হবে। 

চুলে কোনও হেয়ার প্যাক ব্যবহার করলে বা কন্ডিশনার লাগালে তা ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। নাহলে চুল চিটচিটে হয়ে যেতে পারে। গরমের মরসুমে চুলের লেংথ পোরশনের পাশাপাশি মাথার স্ক্যাল্পও পরিষ্কার রাখতে হবে। নাহলে অনেক ধরনের সমস্যা যেমন- র‍্যাশ, চুলকানি হতে পারে স্ক্যাল্পে। তাই সতর্ক থাকা দরকার। গরমের মরসুমে দিনে দু থেকে তিনবার মাথা ভিজিয়ে স্নান করতেই পারেন। এর ফলে চুলের মধ্যে জমে থাকা ঘাম পরিষ্কার হয়ে যাবে। আর চুল চিটচিটেও হবে না।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget