এক্সপ্লোর

Brain-Eating Amoeba : ১ বছরে চতুর্গুণ বেড়েছে কেরলে মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণ! সংসদের আলোচনায় আতঙ্কের চিত্র

Brain Eating Amoeba Cases : ২০২৪ সালে ৩৯ কেস ধরা পড়ে।  ৯ টি মৃত্যুর ঘটনা ঘটে। অথচ ২০২৫ সালে এই রোগে আক্রান্তর সংখ্যা বেড়ে হয় ১৭০। ৪২ জনের মৃত্যু হয়। 

নয়াদিল্লি: জ্বর, সর্দি কাশি থেকে খিঁচুনির মতো উপসর্গ। এক প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ে কেরলে! যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গোএনসেফেলাইটিস। মস্তিষ্কে সরাসরি আঘাত হানার ফলে প্রচলিত নাম 'ব্রেন ইটিং অ্যামিবা'। পুজোর ঠিক আগে আগে দক্ষিণের রাজ্যে প্রকোপ দেখানো এই রোগ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গেও। এর জন্য দায়ী নায়েগলেরিয়া ফওলেরি নামে একটি প্যারাসাইট। সেপ্টেম্বরের পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০০। তবে উদ্বেগ বাড়িয়ে গত দেড় বছরে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা বেড়ে হয় শতাধিক। কিন্তু শুধু ২০২৫ সালে এক লাফে শুধু কেরলেই নায়েগলেরিয়া ফওলেরির দাপট যে এত সাঙ্ঘাতিক বেড়ে গিয়েছে তা জানা গেল কেরলের দেওয়া পরিসংখ্যানে। এই প্রসঙ্গে সংসদে উত্তরও দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীও। লোকসভায় দেওয়া তথ্য অনুসারে, এই বছর ব্রেন-খেকো অ্যামিবায় ১৭০ জন আক্রান্ত হয়েছেন শুধু কেরলে।  মৃত্যু হয়েছে ৪২ জনের। শুক্রবার সংসদে জানানো হয়, ২০২৫ সালে অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস বা  মস্তিষ্ক-খেকো অ্যামিবা  ১৭০ জন আক্রান্ত হয়েছে।  ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  

লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব উল্লেখ করেন, কেরল রাজ্যে ২০২৩ সাল থেকে মোট ২১১ জন এই রোগে আক্রান্ত হয়েছে। ৫৩ জনের মৃত্যু হয়েছে। যদিও ২০২৩ সালে অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের দুটি কেস ধরা পড়ে। সে-বছর ২ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে ৩৯ কেস ধরা পড়ে।  ৯ টি মৃত্যুর ঘটনা ঘটে। অথচ ২০২৫ সালে এই রোগে আক্রান্তর সংখ্যা বেড়ে হয় ১৭০। ৪২ জনের মৃত্যু হয়। 

মন্ত্রী গত বছরের জুলাই মাসে কোঝিকোড়ের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি) অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস নিয়ে একটি গবেষণা করে। সেই গবেষণার উল্লেখ করেন প্রতিমন্ত্রী। জানান, কেরে এই অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের বাড়বড়ন্তের বিষয়টি নিয়ে উচ্চ-স্তরের বৈঠক  হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে আইসিএমআর। এছাড়া ১৮টি ভাইরাস গবেষণা ও ডায়াগনস্টিক ল্যাবরেটরির (VRDL)-ও এই বিষয়টিতে নজর রাখছে। এ নিয়ে মানুষকেও সতর্ক করা হচ্ছে। 

জ্বর, সর্দি-কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ, এসব উপসর্গ দেখেও, সাধারণ রোগ ভেবে উড়িয়ে দিচ্ছেন? সাবধান হোন! আপনার শরীরে বাসা বাঁধেনি তো সর্বনাশা 'ঘিলুখেকো অ্যামিবা'? তাই এসব লক্ষণ দেখলেই সতর্ক হোন।          

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget