এক্সপ্লোর

Health News: বড় সাফল্য ক্যানসার চিকিৎসায় ! এবার সার্নের যন্ত্রে রেহাই মিলবে যন্ত্রণা থেকে

CERN Technology For Brain Tumor: বড় সাফল্য পাওয়া গেল ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে। এবার সার্নের যন্ত্রেই রেহাই মিলবে যন্ত্রণা থেকে।

কলকাতা: সার্নের প্রযুক্তি তৈরি করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। ঈশ্বর কণার খোঁজে তৈরি হয়েছিল এই বিশেষ প্রযুক্তি। ২০১২ সালে সেই কণার খোঁজ পাওয়া গিয়েছে বলে দাবি করেছিলেন সার্নের বিজ্ঞানীরা। রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সেই আবিষ্কার নিয়ে। সেই সার্নই এবার তৈরি করল আরেকটি বিশেষ যন্ত্র। যা সরাসরি ব্রেন টিউমারের কাজে লাগে। সার্নের তৈরি করা ওই যন্ত্র দিয়ে জার্মান চিকিৎসকরা ক্যানসার রোগীর চিকিৎসা করা শুরু করেছেন। পার্টিকল ডিটেকটর যন্ত্রটি একটি বিশেষ কণাকে চিনতে পারে। যার সাহায্যে বোঝা যায় চিকিৎসা ঠিক পথে এগোচ্ছে কি না।

কেন এই যন্ত্র এত জরুরি ?

এর জন্য় ক্যানসারের কিছু জিনিস আগে জেনে নিতে হবে। ক্যানসারে একটি টিউমার হয়। সেই টিউমার চিকিৎসকরা কখন কখনও অস্ত্রোপচার করে বাদ দেন। এর পর রেডিয়েশন, কেমোথেরাপি ইত্যাদি চলে। কিন্তু এই রেডিয়েশনের টিউমারের আশেপাশের বেশ কিছু সুস্থ কোশের ক্ষতি হয়। যা রোগীকে কাহিল করে দেয়। অনেক রোগীই এই রেডিয়েশন সহ্য করতে পারেন না। এই সমস্যারই সুরাহা করতে চলেছে পার্টিকল ডিটেকটর যন্ত্র। 

সিটি স্ক্যানও ঠিকভাবে বলতে পারে না

সিটি স্ক্যানও ঠিকভাবে টিউমারের অবস্থান বলতে পারে না। কারণ সিটি স্ক্যান করা হয় অস্ত্রোপচারের আগে। আর অস্ত্রোপচারের পর বদলে যায় অঙ্গটির দশা। অপারেশনের পর কোনও ক্যানসার কোশ রেডিয়েশন দিয়ে তাকে মারা হয়। এই সময়ই দরকার কোশগুলির নির্দিষ্ট অবস্থান বোঝার। কিন্তু সেটি বুঝতে সমস্যা হয়। ব্রেন টিউমার হলে তো আর কথাই নেই। একটু ভুলের জেরে রোগীর স্মৃতিশক্তি কমে যাওয়াসহ অন্য অনেক সমস্যা দেখা দিতে পারে।

পার্টিকল ডিটেকটর কী করবে

সুস্থ কোশের উপর রেডিয়েশন দিলে একধরনের কণা নির্গত হয়। সেই কণাগুলিকে চিনতে পারে পার্টিকল ডিটেকটর। কণাগুলি চিনে নিয়ে তাদের দেখিয়ে দেয় চিকিৎসকের কাছে। রেডিয়েশনের সময় সুস্থ কোশগুলির উপর রেডিয়েশন পড়লে সেই কণা নির্গত হবে। ফলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যাবেন চিকিৎসকরা। এই প্রক্রিয়ায় আরও নির্দিষ্ট ভাবে ক্যানসার কোশ খুঁজে বার করা সম্ভব বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জার্মান চিকিৎসকরা। একই সঙ্গে তাদের কথায়, এতে রোগীদের রেডিয়েশনের ক্ষতিকর দিক থেকে বাঁচানো সহজ হবে। 

আরও পড়ুন - Health News: ভাত, রুটি থেকে মিলছে না আগের মতো পুষ্টি! দায়ী নাকি শস্যই

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget