এক্সপ্লোর

Chia Seeds: চিয়া সিড কি আদৌ উপকারী? নাকি অজান্তেই বিপদ ডেকে আনছেন?

Chia Seeds Health Benefits: চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। রয়েছে ভরপুর ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট।

Chia Seeds Benefits: 'সুপারফুড' চিয়া সিড বা চিয়া বীজ সম্বন্ধে নিঃসন্দেহে সকলেই অবগত। অনেকেই হয়তো তাঁদের দৈনন্দিন ডায়েটের (Daily Diet) তালিকায় চিয়া সিড রাখেন। চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। রয়েছে ভরপুর ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে এই সুপারফুড শরীরের জন্য যারপরনাই উপকারী তা বলার অপেক্ষা রাখে না। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন আপনার মনে উঁকি দিতেই পারে। যেমন চিয়া সিড কি আদৌ সকলের জন্য উপকারী? চিয়া সিড যদি খেতেও হয় সেক্ষেত্রে কতটা পরিমাণে খাওয়া উচিত? চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন? রোজ চিয়া সিড খেয়ে অজান্তেই শরীরের ক্ষতি করে ফেলছেন না তো? কীসের সঙ্গে চিয়া বীজ খেলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন?  

চিয়া সিড খাওয়ার রয়েছে হরেক রকম উপায়। সাধারণত ব্রেকফাস্ট বা সকালের জলখাবারে এটি খাওয়া হয়ে থাকে। কেউ কেউ দইয়ের সঙ্গে মিশিয়ে খান, কেউ আবার বিভিন্ন ধরনের স্মুদির সঙ্গে মিশিয়ে চিয়া সিড খেয়ে থাকেন। হাতে সময় থাকলে পুডিং বানিয়ে সেখানেও চিয়া সিড দিয়ে দিব্যি খেয়ে নেন অনেকেই। আবার কোনও আড়ম্বর ছাড়াই জলে ভিজিয়ে খেয়ে ফেলেন অনেকেই। কারণ এনার্জি বাড়াতে, ওজন কমাতে এবং হজমশক্তি ভালো রাখতে চিয়া সিডের জুড়ি মেলা ভার। দীর্ঘ সময় যাবৎ পেট ভরা রাখার জন্যও এটি ভীষণ কার্যকরী। তাই ব্যস্ততায় ভরা রোজকার রুটিনে চিয়া সিড নিঃসন্দেহে অনেক বেশি উপকারী। কিন্তু এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে। 

যেমন, যাঁদের লো ব্লাড প্রেসার (Low Blood Pressure) বা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের চিয়া সিড খাওয়া নিয়ে সতর্ক থাকা উচিত। কারণ একাধিক গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চিয়া সিডে রয়েছে বিশাল পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম। যেগুলি আবার রক্তচাপ কম করতে সহায়ক। ফলে যাদের রক্তচাপ কম তাদের দৈনন্দিন ভিত্তিতে চিয়া সিড খেলে সমস্যা বাড়তে পারে।  

যাঁরা প্রায়ই পেট ব্যথা (Stomach Pain) এবং গ্যাসের সমস্যায় ভোগেন তাঁদের প্রতিদিন চিয়া সিড খাওয়া নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। বিভিন্ন গবেষণা বলছে, ওজন কমাতে সহায়ক চিয়া সিডে থাকা ফাইবার (Fiber) পেটের সমস্যা অজান্তেই বাড়িয়ে দিতে পারে। খাবেন না এমন নয়, কিন্তু কতটা খাবেন সে প্রসঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া প্রয়োজন। 

আবার এদিকে যাঁরা রক্ত পাতলা করার ওষুধ খান, তাঁদের জন্য প্রতিদিন চিয়া সিড খাওয়ার বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অন্যদিকে, এরকম অনেক মানুষ রয়েছেন যাঁদের বীজজাতীয় খাবার খেলে অ্যালার্জি হয়। তাঁরা যদি খুব বেশি পরিমাণে চিয়া সিড খেয়ে ফেলেন তাঁদের কিন্তু অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর পাশাপাশি, ডায়াবিটিস যাঁদের নিত্য সঙ্গী তাঁদেরও কিন্তু চিয়া সিড খাওয়া নিয়ে সতর্ক থাকতেই হবে।  
 
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget