এক্সপ্লোর

Cinnamon Tea: ডায়াবেটিস? খাওয়ার পরে এই চা এক কাপ খেলেই মুশকিল আসান!

Health Tips: এই মশলা রক্তে শর্করা নিয়ন্ত্রণ বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের কাজে লাগে। প্রাকৃতিক উপায়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য অন্যতম প্রয়োজনীয় জিনিস এটি।

কলকাতা: দারচিনি। খাবারে, চায়ে, গরম মশলা তৈরিতে- আরও নানাভাবে এর ব্যবহার রয়েছে। সুগন্ধী এই মশলার একাধিক পুষ্টিগুণ রয়েছে। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রেও দারচিনির একাধিক ব্যবহার রয়েছে।

নানা গুণের মধ্যে অন্যকম হল এই মশলা রক্তে শর্করা নিয়ন্ত্রণ বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের কাজে লাগে। প্রাকৃতিক উপায়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য অন্যতম প্রয়োজনীয় জিনিস এটি। ঘরোয়া টোটকা হিসেবেও এর ব্যবহার রয়েছে।

ডায়াবেটিস এমন একটি শারীরিক সমস্যা যা একেবারে কমে যায় না। অধিকাংশ ক্ষেত্রেই মাপা ডায়েট এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে দিয়ে চললে নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার। অন্য সমস্যাও হয় না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে নজর দিকে হয় বাড়িতে। বাড়িতেই ছোট ছোট অভ্যাস তৈরি করে ব্লাড সুগার নিয়ন্ত্রণের কাজে নামা যায়। প্রি-ডায়াবেটিক হলেও এমন পদক্ষেপ করা প্রয়োজন।

কী কী অভ্যাস?
নিয়মিত শরীরচর্চা, অল্পবিস্তর হাঁটার অভ্যাস তৈরি করা। ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া। প্রোবায়োটিক জাতীয় খাদ্য ডায়েটে রাখা। এমন নানা অভ্যাস তৈরি করা যায়। এরই সঙ্গে কাজে দেবে দারচিনি চা (cinnamon tea)

International Journal of Food Sciences-এ প্রকাশিত প্রবন্ধে বিজ্ঞানীরা দাবি করেছেন, ডায়াবেটিস রয়েছে এমন ব্যক্তি প্রতিদিন তাঁর ডায়েটে ৩-৬ গ্রাম দারচিনি কোনও না কোনওভাবে যোগ করলে রক্তে শর্করার পরিমাণ অনেকটাই কমতে পারে।

দারচিনি আদতে গাছের ছাল। একাধিক ওষধিগুণ রয়েছে এর। কোলেস্টেরল নিয়ন্ত্রণ থেকে প্রদাহরোধ করা, ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানোর মতো একাধিক উপযোগিতা রয়েছে দারচিনির। বিজ্ঞানীরা জানাচ্ছেন, দারচিনিতে cinnamaldehyde নামের একটি পদার্থ রয়েছে, যা ইনসুলিন ক্ষরণে সাহায্য করে, কার্যকারিত বাড়াতেও সাহায্য করে। protein-tyrosine phosphatase 1B (PTP1B) and insulin receptor kinase-এর কাজ বাড়াতেও সাহায্য করে cinnamaldehyde. যা আদতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

দুপুরের বা রাতের খাওয়ার পরে, অর্থাৎ বড় কোনও মিলের পরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এই বৃদ্ধিকে লাগাম দিয়ে ভারসাম্য আনতে সাহায্য করতে পারে দারচিনির চা। 

এক কাপ গরম জলে দারচিনির গুঁড়ো বা দারচিনির টুকরো ফেলে কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে দারচিনির চা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget