এক্সপ্লোর

Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

Food Habits: কোনওভাবেই ঠিকমতো খিদে হচ্ছে না আপনার। এক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতেই বলা ভাল প্রতিদিনের জীবনে কিছু নিয়ম মেনে চললে উপকার পাবেন আপনি।

Appetite: অনেকের ক্ষেত্রেই দেখা যায় খাওয়াদাওয়া (Food Habits) নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। এর মধ্যে অন্যতম হল ঠিকমতো খিদে (Appetite) পাচ্ছে না। খাবার সামনে দেখলেই বিরক্তি লাগছে। খেতে হবে মনে পড়লেই অনীহা জন্মাচ্ছে। মুখের সামনে সুস্বাদু, মুখরোচক খাবার রাখলেও লাভ হচ্ছে না। কোনওভাবেই ঠিকমতো খিদে হচ্ছে না আপনার। এক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতেই বলা ভাল প্রতিদিনের জীবনে কিছু নিয়ম মেনে চললে উপকার পাবেন আপনি। অর্থাৎ ঠিকমতো খিদে পাবে, খাবার দেখলে অনীহা হবে না, বরং খেতে ইচ্ছে করবেন।

কী কী করা প্রয়োজন, রইল কিছু সহজ টিপস

পরিমাণে অল্প খান এবং বারে বারে খাবার খান। অর্থাৎ একবারে অনেকটা খাবার না খেয়ে বরং অল্প অল্প করে সারাদিনে অনেকবার খাবার খাওয়া প্রয়োজন। এর ফলে আপনার খিদে বাড়বে। আপনি যতবার খাবার খাবেন, ততবারই আপনার শরীরে খিদের অনুভূতি তৈরি করা হরমোন নির্গত হবে। এর ফলে নির্দিষ্ট কিছু সময়ান্তরে আপই অনুভব করবেন যে আপনার খিদে পাচ্ছে, খাবার খাওয়ার ইচ্ছে হচ্ছে।

স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। সারাদিনে ৬ বার খাবার খাবেন, এভাবে ভাব করে নিন। এইসব সময়ের খাবারে মাঝে মাঝে রাখুন ফল, বিভিন্ন বাদাম, পুষ্টিকর দানাশস্য, ডিম। এছাড়াও দিনের মূল তিনটে খাবার অর্থাৎ জলখাবার বা ব্রেকফাস্ট, লাঞ্চ বা দুপুরের খাবার এবং ডিনার বা রাতের খাবার তো খেতেই হবে এবং সেটাও সঠিক সময়ে। 

অনেকসময় কাজের চাপে বা অন্যান্য চাপে আমরা খাবার খেতে ভুলে যায়। এর ফলে দীর্ঘক্ষণ খালি পেটে থাকা হয়ে যায়। হয়তো সকালে জলখাবার না খেয়েই আপনি কলেজ বা অফিসে চলে গেলেন। তারপর দুপুরের খাবার খেতেও অনেক দেরি হয় গেল। এই দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। কাজের চাপ থাকলে প্রয়োজনে রিমাইন্ডার সেট করে রাখুন। আর ব্যাগে রাখুন শুকনো কিছু খাবার যা সহজেই খেয়ে নেওয়া যাবে। এইসব ক্ষেত্রে বাদাম, ফল এই খাবারগুলি খুবই কাজে লাগে। 

যদি দেখেন দিনের ভারী খাবারগুলি অর্থাৎ ব্রেকফাস্ট বা লাঞ্চে সেভাবে খাবার খাওয়া হয়নি, তাহলে সময় সুযোগ করে স্বাস্থ্যকর কোনও পানীয় খেতে পারেন। সকালে দিকে হলে ফলের রস খান। তবে খালি পেটে একেবারেই ফলের রস বা ফল কিছুই খাবেন না। বিশেষ করে যাঁদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাঁরা এ ব্যাপারে সতর্ক থাকুন। আর সঠিক ভাবে দুপুরের খাবার খাওয়া না হয়ে থাকলে ছাঁস, লস্যি জাতীয় জিনিস খেতে পারেন যা অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে।

অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার, ভাজাভুজি বা ঝাল খাবার না খাওয়াই ভাল। এইসব খাবার খেলে গ্যাস, অম্বলের সমস্যা হতে পারে। তার ফলে আপনার খিদে কমে যেতে পারে। তাই এইসব খাবার এড়িয়ে চলুন। এছাড়াও নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। এর ফলেও আপনার খিদে বাড়বে। কার শরীরচর্চার ফলে আপনার মেটাবলিজম রেট বাড়বে এবং একই সঙ্গে খাবার হজম করার শক্তিও বাড়বে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- ওজন কমাতে কীভাবে সাহায্য করে থালার মাপ ! অবাক করবে পুষ্টিবিদের এই ভিডিও

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget