এক্সপ্লোর

Coconut Water Side Effects: ইচ্ছে হলেই রোজ ডাবের জল খাচ্ছেন? বিকল হতে পারে কিডনি, আর কী কী সমস্যা বাড়তে পারে?

Coconut Water: যদি প্রতিদিন আপনি ডাবের জল খেতে থাকেন তাহলে দেখা দেবে অনেক সমস্যা। এই তালিকায় কী কী রয়েছে, জেনে নিন।

Coconut Water Side Effects: ডাবের জল (Coconut Water) খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। স্বাস্থ্যকর পানীয় (Healthy Drinks) হিসেবে চিকিৎসকরাও ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু প্রচুর পরিমাণে কোনও কিছুই খাওয়া ভাল নয়। ডাবের জলের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। স্বাস্থ্যকর পানীয় ভেবে যদি আপনি রোজ ডাবের জল খেতে থাকেন তাহলে হিতে বিপরীত হবে। শরীরে দেখা দেবে একাধিক সমস্যা। 

নিয়মিত ডাবের জল খেলে কী কী সমস্যা হতে পারে আপনার শরীরে 

সাধারণত বলা হয় ডাবের জল খেলে আমাদের শরীর হাইড্রেটেড থাকবে। অর্থাৎ শরীরে জলের পরিমাণ সঠিক মাত্রায় বজায় থাকবে। ঘাটতি হয়ে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেবে না। এছাড়াও ডাবের জলে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস থাকার ফলে আমাদের শরীরে ইলেকট্রোলাইটসের পরিমাণও সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে পানীয়। কিন্তু যদি প্রতিদিন আপনি ডাবের জল খেতে থাকেন তাহলে দেখা দেবে অনেক সমস্যা।

  • কিডনির সমস্যা- ডাবের জলের প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই নিয়মিত এই পানীয় খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত পটাশিয়াম আমাদের শরীরে প্রবেশ করলে কিডনির কর্মক্ষমতা কমতে পারে। তার ফলে শরীর থেকে দূষিত পদার্থ সঠিক ভাবে বেরোতে পারবে না এবং একাধিক সংক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়বে। অতএব কিডনির সমস্যা থাকলে ডাবের জল এড়িয়ে চলাই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। 
  • বাড়তে পারে রক্তচাপ- ডাবের জলে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। নিয়মিত এই পানীয় খেলে আমাদের শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাবে। তার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। অতএব যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাঁরা ডাবের জল খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া খেতে যাবেন না। 
  • ডায়াবেটিসের মাত্রাও বাড়তে পারে- অনেকে ভাবেন ডাবের জল খেলে হয়তো সুগার বাড়বে না কারণ এই পানীয়ে অ্যাডেড সুগার নেই। কিন্তু সুগারের পরিমাণ যথেষ্টই রয়েছে ডাবের জলে। তাই নিয়মিত খেলে ডায়াবেটিসের মাত্রা বাড়বে। অতএব ডায়াবেটিসের রোগীদের জন্য ডাবের জল না খাওয়াই শ্রেয়। 
  • পেটের সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত পরিমাণে ডাবের জল খেলে। সহজ বাংলায় বললে পেট গরম হতে পারে। আইবিএস- এর সমস্যা থাকলে তা বাড়তে পারে। বদহজম, গ্যাস এইসব সমস্যাও তৈরি হতে পারে। অতএব ডাবের জল খান, কিন্তু পরিমিত ভাবে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন- উইকেন্ড পার্টির পর সোমবারের অফিস, হ্যাংওভার কাটাতে সঙ্গে থাকুক এই ডিটক্স ড্রিঙ্কসগুলি 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget