এক্সপ্লোর

Durga Puja 2021: পুজোর দিনে কীভাবে চটজলদি নিরামিষ ভোগ রান্না করে ফেলবেন?

শাস্ত্র মতে অষ্টমীর দিন বাঙালিরা নিরামিষ খিচুড়ি ভোগ খেয়ে থাকেন। কীভাবে অষ্টমীর দিন চটজলদি নিরামিষ খিচুড়ি ভোগ তৈরি করে ফেলবেন জেনে নিন

কলকাতা: গোবিন্দভোগ চালের সঙ্গে সোনা মুগের ডাল দিয়ে ভোগ পুজোর দিনে খাওয়ার রেওয়াজ বহু বাড়িতেই রয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর (Durga Puja 2021) অষ্টমীর দিন পেঁয়াজ রসুন ছাড়া এই খিচুড়ি খাওয়া হয়ে থাকে। শাস্ত্র মতে অষ্টমীর দিন বাঙালিরা নিরামিষ খিচুড়ি ভোগ খেয়ে থাকেন। কীভাবে অষ্টমীর দিন চটজলদি নিরামিষ খিচুড়ি ভোগ তৈরি করে ফেলবেন জেনে নিন-

আরও পড়ুন - Durga Puja 2021: পুজোর সময়ে ঠাকুর দেখতে গিয়ে যে স্ট্রিট ফুডগুলো একেবারেই মিস করা চলে না

ভোগের খিচুড়ি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে-
১. গোবিন্দভোগ চাল অর্ধেক কাপ
২. সোনা মুগের ডাল এক কাপ
৩. সব্জি পছন্দ মতো। তবে, আলু, ফুলকপি, কড়াইশুঁটি দিতে পারেন।
৪. নারকেল কুঁচিয়ে নিন।
৫. ২ চামচ আদা পেস্ট
৬. অর্ধেক চামচ গোটা জিরে
৭. অর্ধেক চামচ হলুদ গুঁড়ো
৮. ২টো তেজপাতা
৯. ২টো শুকনো লঙ্কা
১০. ৩ থেকে ৪টি লবঙ্গ
১১. ৪ থেকে ৫টি এলাচ
১২. কাজু কিশমিশ ইচ্ছে মতো
১৩. ৪ থেকে ৫ চামচ ঘি
১৪. ২ থেকে ৩ চামচ চিনি
১৫. নুন আন্দাজ মতো

আরও পড়ুন - Hair Tips: চুল অকালে পেকে যাচ্ছে? কী করবেন?

কীভাবে তৈরি করবেন সুস্বাদু ভোগের খিচুড়ি-
১. প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিতে হবে। এবার চালের জল ঝরিয়ে আলাদা করে রাখুন।
২. চালের মতোই ভালো করে ধুয়ে নিন মুগ ডাল।
৩. সব্জিগুলো বড় বড় টুকরো করে কেটে নিতে হবে।
৪. এবার একটি বড় পাত্র নিতে হবে।
৫. গ্যাসে কড়াই বসিয়ে হালকা আঁচে জ্বালিয়ে দিন।
৬. কড়াইতে ডাল দিয়ে ভাজা ভাজা হতে দিন। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে কালো না হয়ে যায়। ডাল ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখুন।
৭. এবার কড়াইতে সব্জিগুলি হালকা করে ভেজে নিয়ে তুলে রাকুন।
৮. কড়াইতে ২ চামচ ঘি দিন। তাতে গোটা জিরে ফোড়ন দিন। তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিন।
৯. মশলা থেকে সুগন্ধ বের হলে তাতে আদাক পেস্ট এবং নুন দিয়ে কষাতে থাকুন। আঁচ অবশ্যই কম রাখবেন। নাহলে মশলা পুড়ে যেতে পারে। এবার ইচ্ছে হলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন।
১০. মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল দিয়ে দিন। তাতে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। চালের রং বদলাতে থাকলে তাতে ভেজে রাখা ডাল দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নাড়তে থাকুন।
১১. এবার চাল এবং ডালের মধ্যে ভেজে রাখা সব্জি দিয়ে দিতে হবে। তার সঙ্গে মশলা এবং নুন ও চিনি দিয়ে দিন। সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে তাতে ৫ কাপ মতো জল দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে হালকা আঁচে ফুটতে দিন। ৩০ থেকে ৪০ মিনিট হালকা আঁচে রান্না করার পর দেখে নিন চাল, ডাল, সব্জি ভালো করে গলেছে কিনা।
১২. খিচুড়ি তৈরি হয়ে গেলে ওপরে ঘি ছড়িয়ে আর নারকেল কুঁচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget