এক্সপ্লোর

Liver Health: লিভার ভাল রাখতে রোজের মেনুতে রাখতে পারেন এই ৫টি ফল

Health Tips: লিভারের সমস্যা যাতে দেখা না দেয় সেইজন্য আপনি রোজের মেনুতে যোগ করতে পারেন পাঁচটি ফল। এই সমস্ত ফলে থাকা বিভিন্ন উপকরণ আপনার লিভার ভাল রাখতে সহায়তা করবে।

Liver Problems: লিভারের সমস্যায় (Liver Problems) অনেকেই সারাবছর ভুগতে থাকেন। মূলত এই সমস্যায় খাওয়াদাওয়ার (Food) প্রচুর নিয়ম থাকে। চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া-দাওয়া না করলে নিজের বিপদ ডেকে আনবেন আপনি। লিভারের সমস্যা দেখা দিলে খাওয়ার হজম (Indigestion) করার শক্তি কমে যায়। তার ফলে হাল্কা খাবার অর্থাৎ তেলমশলা ছাড়া সহজপাচ্য খাবার খাওয়া প্রয়োজন। তবে লিভারের সমস্যা যাতে দেখা না দেয় সেইজন্য আপনি রোজের মেনুতে যোগ করতে পারেন পাঁচটি ফল। এই সমস্ত ফলে থাকা বিভিন্ন উপকরণ আপনার লিভার ভাল রাখতে সহায়তা করবে। তাই দেখে নিন লিভার ভাল রাখার জন্য কী কী ফল খেতে পারেন। 

আপেল- এই ফলে বিশেষ করে আপেলের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার শরীর ডিটক্স করতে সাহায্য করে। এর ফলে লিভারের স্বাস্থ্য ভাল থাকে। অতএব আপেল খোসা না ছাড়িয়ে খেলে বেশি উপকার পাওয়া যাবে। 

আঙুর- সবুজ হোক বা লালচে কিংবা কালো আঙুর, সবকিছুই আপনার লিভারের পক্ষে ভাল। তাই যাঁরা ফল খেতে ভালভাসেন তাঁরা রোজের ডায়েটে রাখতে পারেন একটি ফ্রুট স্যালাড। সেখানে যোগ করুন এইসব আঙুর।

অ্যাভোকাডো- বর্তমানের জীবনশৈলীতে অ্যাভোকাডো বেশ পরিচিত এবং জনপ্রিয় ফল। অ্যাভোকাডো টোস্ট খেতেও অনেকেই ভালবাসেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে অ্যাভোকাডো খেলে আপনার ওজন কমতে পারে এবং লিভারের কর্মক্ষমতা সঠিক থাকবে। তবে বেশি অ্যাভোকাডো খেলে আবার উল্টে সমস্যা দেখা দিতে পারে।

লেবু- প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যেকোনও লেবুতে। এই ভিটামিন আপনার বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে। শরীরের ভিতরে জমে থাকা নোংরা বের করে দেয় লেবুতে থাকা এই ভিটামিন সি। এর সাহায্যে লিভার ভাল থাকে। 

জাম- আজকাল বাজারে অনেক ধরনের জাম পাওয়া যায়। সবই স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে লিভারের জন্য ভাল। কারণ জামের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। লিভারের ক্ষয়ক্ষতি রোধ করতে এবং এই কার্যক্ষমতা সঠিক ভাবে বজায় রাখার জন্য জাম খুবই উপকারি। 

লিভারের সমস্যা এড়াতে যেসব কাজ একেবারেই করবেন না

  • তেলমশলাযুক্ত খাবার বা ভাজাভুজি একেবারেই এড়িয়ে চলা প্রয়োজন।
  • রাস্তার খাবার অর্থাৎ মুখরোচক স্ট্রিট ফুড যত খাবেন ততই বারোটা বাজবে আপনার লিভারের।
  • পরিমিত আহার করা প্রয়োজন। সঠিকভাবে জল খাওয়া দরকার।
  • মূলত প্রতিদিনের খাওয়া-দাওয়ার দিকেই নজর দেওয়া প্রয়োজন। পরিষ্কার পানীয় জল পান করা প্রয়োজন। 

আরও পড়ুন- ফুসফুস ভাল রাখতে প্রয়োজন ব্যায়াম, নজর থাকুক প্রতিদিনের ডায়েটেও

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget