এক্সপ্লোর

Lung Health: ফুসফুস ভাল রাখতে প্রয়োজন ব্যায়াম, নজর থাকুক প্রতিদিনের ডায়েটেও

Health Tips: ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখতে বিভিন্ন ভাবে শ্বাসযন্ত্রের ব্যায়ামের পরামর্শ যেমন থাকে। তেমনই ধূমপানের বন্ধ করার পরামর্শও থাকে। পাশাপাশি, নজর থাকে ডায়েটেও।

কলকাতা: দূষণের কারণে হোক বা দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস। নানা কারণেই দেহের যে অঙ্গে ধাক্কা লাগে সেটি হল ফুসফুস (Lungs)। বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নানা কারণে ফুসফুসে নানারকম চাপ পড়ে। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন অনেকে। তাই প্রথম থেকেই ফুসফুসের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তার জন্য বিভিন্ন ভাবে শ্বাসযন্ত্রের ব্যায়ামের (Exercise) পরামর্শ যেমন থাকে। তেমনই ধূমপানের বন্ধ করার পরামর্শও থাকে। পাশাপাশি, নজর থাকে ডায়েটেও। পুষ্টিকর খাদ্য দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করে। একইভাবে ফুসফুস ভাল রাখতেও ডায়েটে নজর দেওয়া প্রয়োজন।    
  
বিশেষজ্ঞরা বলে থাকেন, বেশ কিছু ধরনের খাবার ফুসফুস ভাল রাখতে সাহায্য করে। সেক্ষেত্রে ফুসফুস সংক্রান্ত রোগের ঝুঁকি, পালমোনারি রোগের ঝুঁকি কমতে পারে। ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার উপর জোর দিতে বলেন বিশেষজ্ঞরা। কী কী খাওয়া যাবে?

পাতে কী কী থাকলে ভাল থাকবে ফুসফুস:

আপেল: আপেলের খোসায় কোয়ারসেটিন নামক একটি অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ফুসফুসে প্রদাহ কমাতে এবং সিওপিডি-র (COPD) মতো ফুসফুসের রোগে সুরাহা দিতে সাহায্য করে। আপেল, কলার মতো ফল ফুসফুসের কার্যকারিতা কমে যাওয়া রুখতে সাহায্য করে। যাঁদের ধূমপানের অভ্যাস রয়েছে, তাঁদের জন্য এই খাবার অত্যন্ত উপকারী।

বেল পেপার: লাল রঙের বেল পেপার, কাঁচা লঙ্কায় উচ্চমাত্রায় ভিটামিন সি রয়েছে। পাশাপাশি এতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি করে এবং প্রদাহ কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল রাখতে ভিটামিন সি প্রয়োজন। ধূমপায়ীদের মধ্যে অ-ধূমপায়ীদের তুলনায় ভিটামিন সি-এর মাত্রা কম থাকে। ফলে তাঁদের পাতে এই আনাজ রাখা প্রয়োজন।

বিট: বিট (Beets) বা উজ্জ্বল রঙের আনাজ ডায়েটারি নাইট্রেটে (dietary nitrates) ভরপুর। যখন এগুলি খাওয়া হয়, তখন তা শরীরে এই নাইট্রেটগুলিকে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে, যা রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে। রক্তনালিতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি পায়, রক্তচাপও কমায়। আর এগুলি সবই ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। বিটে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি (anti-inflammatory) বৈশিষ্ট্য রয়েছে।

সবুজ শাকপাতা: পালং, পুঁই বা এই ধরনের সবুজ শাক-সব্জিতে একাধিক অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। ভিটামিন সি এবং ক্যারোটিনয়েড রয়েছে এখানে। এগুলি প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। ক্যারোটিনয়েড যৌগ ক্যান্সারের ঝুঁকি কমায় বলে বিশেষজ্ঞরা বলে থাকে।

মটরশুঁটি: (peas), মটর এবং মসুর ডালের (lentils) মতো খাবারে উচ্চ মাত্রার ফাইবার রয়েছে, যা ফুসফুসের স্বাস্থ্যের জন্য ভাল। ধূমপায়ী এবং অ-ধূমপায়ী উভয়েরই ফুসফুসের প্রতিরক্ষা করার জন্য ফাইবার প্রয়োজন। 

টোম্যাটো: টোম্যাটো (Tomato) এবং টোম্যাটো-ভিত্তিক পণ্য ভিটামিন সি এবং লাইসোপিনের উৎস। এতে রয়েছে ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শ্বাসনালির প্রদাহ রুখতে কার্যকরী। লাইসোপিন সিওপিডি (COPD) আক্রান্ত ব্যক্তিদের সুরাহা দিতে সাহায্য করে।

বেরিজাতীয় ফল: বেরি বা আঙুরজাতীয় ফল অর্থাৎ ব্লুবেরি, স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরির (Blackberry) মতো ফল অ্যান্থোসায়ানিন (anthocyanins) সমৃদ্ধ। ফ্ল্যাভোনয়েড (flavonoid) গোত্রের অ্যান্টিঅক্সিড্যান্টও থাকে। ফুসফুসে শ্লেষ্মার প্রভাব এবং প্রদাহজনিত সমস্যায় লাগাম দেওয়ার জন্য সাহায্য করে।

ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ফাইবার থেকে ভিটামিন, এই ফলে লুকিয়ে নানা গুণ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget