এক্সপ্লোর

Brain Health: একরাত না ঘুমোলেই বুড়ো হবেন আপনি! মস্তিষ্কের বয়স বাড়বে এক থেকে দু'বছর, জানাচ্ছে সমীক্ষা

Sleep Deficiency: একরাত ভালভাবে না ঘুমালে মস্তিষ্কের রূপরেখার পরিবর্তন হয়। ক্রমশ বার্ধ্যকের দিকে এগোতে থাকে মস্তিষ্ক।

Braine Age: মাত্র একটা রাত না ঘুমালেই (Sleepless Night) আপনার মস্তিষ্কের বয়স (Brain Age) কয়েক বছর বেড়ে যেতে পারে। সম্প্রতি একটি গবেষণায় তথ্যই খুঁজে পাওয়া গিয়েছে। জার্নাল অফ নিউরোসায়েন্সে প্রকাশিত হয়েছে এই গবেষণার খুঁটিনাটি। সেখানে বলা হয়েছে, একরাত না ঘুমোলে মস্তিষ্কের বয়স একধাক্কায় এক থেকে দু'বছর বেড়ে যায়। এর উল্টোটাও হয় বলেই দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। রাতে ভাল ঘুম হলে পরিবর্তনগুলি বিপরীতও হয়। অর্থাৎ এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে মস্তিষ্কের বয়স বাড়ে না। আন্তর্জাতিক গবেষকদের একটি দল যাঁরা জার্মানির RWTH Aachen University-র সঙ্গে যুক্ত তাঁরা এই তথ্য প্রকাশ করেছেন। আংশিক ভাবে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মস্তিষ্কের বয়সের ক্ষেত্রে লক্ষ্য করার মতো কোনও পরিবর্তন দেখা যায় না। 

একরাত ভালভাবে না ঘুমালে মস্তিষ্কের রূপরেখার পরিবর্তন হয়। ক্রমশ বার্ধ্যকের দিকে এগোতে থাকে মস্তিষ্ক। তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা দেখা যায়। তবে ঘুমের সমস্যার সমাধান হলে মস্তিষ্কের 'বার্ধক্য'-এর সমস্যাও দূর হয়, গবেষক দলের এক গবেষক Eva-Maria Elmenhorst এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে, এই সমীক্ষায় নতুন প্রমাণ পাওয়া গিয়েছে কম ঘুমের কারণে মস্তিষ্কের উপর প্রভাব পড়ে এবং তা ক্রমশ মস্তিষ্ককে বার্ধ্যকের দিকে এগিয়ে নিয়ে যায়। 

কম ঘুমের কারণে একাধিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। বিভিন্ন পর্যায়ে মস্তিষ্কের ক্ষতি হয়ে থাকে দিনের পর দিন কম ঘুমোলে। আর এই সবের মধ্যে গবেষণায় একটি তথ্যই প্রকটভাবে উঠে এসেছে যে কম ঘুমালে মস্তিষ্ক বৃদ্ধ হয়ে যায় বা বার্ধ্যকের পথে এগোতে থাকে। অর্থাৎ মস্তিষ্কের বয়স বৃদ্ধি হয়। ঘুম কম হওয়ারও বিভিন্ন পর্যায় রয়েছে। এক একটি পর্যায়ে এক একরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কের। সোজা ভাষায় বলতে গেলে, কম ঘুম ক্রমশ আপনাকে বার্ধ্যকের দিকে ঠেলে দেবে। 

তবে কম ঘুম হলে কিংবা ঘুমের সমস্যা থাকলে বার্ধক্যের দিকে ক্রমশ এগিয়ে যায় মানুষ- এটা তো বোঝা গিয়েছে। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ সঠিকভাবে ঘুমোলে মস্তিষ্কের বয়সের ক্ষেত্রে কী পরিবর্তন হতে পারে তা এখনও জানা যায়নি। এই তথ্য জানার জন্য ১৯ থেকে ৩৯ বছর বয়সী ১৩৪ জন স্বাস্থ্যবান ভলান্টিয়ারের এমআরআই ডেটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে দেখা গিয়েছে, যাঁদের টোটাল স্লিপ ডিপ্রাইভেশন রয়েছে অর্থাৎ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে যাঁরা জেগে রয়েছে ঘুমোননি, তাঁদের ক্ষেত্রে এই কম ঘুমের কারণে মস্তিষ্কের বয়স এক থেকে দু'বছর বেড়ে গিয়েছে। তবে মজার বিষয় হল একরাত ভালভাবে ঘুমিয়ে নেওয়ার পর মস্তিষ্কের বয়স কিন্তু বেসলাইন থেকে আলাদা হয় না। গবেষকদের দল তেমনটাই জানিয়েছেন। 

এই গবেষণায় আরও দেখা গিয়েছে যে, একরাতে তিন ঘণ্টা ঘুমোলে (অ্যাকিউট স্লিপ প্রবলেম) এবং পাঁচদিন টানা পাঁচ ঘণ্টা ঘুমোলে (পার্সিয়াল স্লিপ রেস্ট্রিকশন)- এর কারণে মস্তিষ্কের বয়স উল্লেখ্যযোগ্য ভাবে পরিবর্তিত হয়নি।

আরও পড়ুন- ঋতুস্রাবে ভীষণ যন্ত্রণা? এন্ডোমেট্রিওসিস হলে কী করবেন?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget