এক্সপ্লোর

Hair Fall Problem: সারাবছর চুল ঝরছে, এই নিয়মগুলি মানলেই কমবে সমস্যা

Hair Care Tips: ভেজা চুলে চিরুনি দিয়ে আঁচড়াবেন না। ভেজা চুলে গামছা বা তোয়ালে পেঁচিয়ে রাখবেন না। ভেজা চুলে বালিশে মাথা দিয়ে শোবেন না। এই অভ্যাসগুলি চুল পড়ার সমস্যা বাড়ায়।

Hair Fall Problem: চুল পড়ার সমস্যায় (Hair Fall Problem) আপনি কি নাজেহাল? সারাবছরই চুল ঝরে (Hair Fall) আপনার? তাহলে মেনে চলুন কয়েকটি নিয়ম। সারাবছরই এই নিয়মগুলি (Hair Care Tips) মেনে চলতে হবে। তাহলেই চুল পড়ার সমস্যা থেকে রেহাই পাবেন আপনি। এবার জেনে নিন কী কী করতে হবে। 

চুল পরিষ্কার রাখা প্রয়োজন সবসময় 

বর্ষায় আর্দ্র আবহাওয়ার কারণে চুল পড়ে বেশি পরিমাণে। আবার গরমকালে অতিরিক্ত ঘামের কারণেও চুল ঝরতে দেখা যায়। শীতে আবার চুল রুক্ষ, শুষ্ক হয়ে যায়। তখনও মারাত্মক ভাবে দেখা দিতে পারে চুল পড়ার সমস্যা। সারাবছর যদি চুল পড়ার সমস্যা কমাতে চান তাহলে চুল এবং মাথার তালু অর্থাৎ স্ক্যাল্প পরিষ্কার করতে হবে। নিয়মিত শ্যাম্পু করুন। বিশেষ করে যাঁর রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা নিয়ম করে পারলে প্রতিদিনই শ্যাম্পু করতে পারলে ভাল। তবে এক্ষেত্রে হাল্কা ধরনের সালফার মুক্ত শ্যাম্পু ব্যবহার করা চুলের স্বাস্থ্যের জন্য শ্রেয়। সেই সঙ্গে ব্যবহার করতে হবে কন্ডিশনার এবং সিরাম। চুল এবং স্ক্যাল্প পরিষ্কার থাকলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমবে। 

চুলের বিভিন্ন স্টাইলিং টুলস ব্যবহার করা বন্ধ করতে হবে 

অনেকেই স্নান করার পর ঝট করে চুল শুকিয়ে নেন হেয়ার ড্রায়ার দিয়ে। কেউবা চুলে ব্যবহার করেন স্ট্রেটনার। এর মাধ্যমে চুল স্ট্রেট করা যায়। আবার অনেকে স্টাইলের জন্য চুলে ব্যবহার করেন কার্লার, যার সাহায্যে চুল কোঁকড়া করা সম্ভব। এইসব স্টাইলিং এবং হিটিং টুলসের ব্যবহার চুলের স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়। চুলের গোড়া আলগা হয়ে যায়। চুলের গঠন নষ্ট হয়। অনেকে চুল পেতে বসিয়ে রাখার জন্য ল্যাকার ব্যবহার করেন। এর ফলে চুল মারাত্মক আঠা হয়ে যায় এবং চুল পড়ার সমস্যা অবধারিত ভাবে বৃদ্ধি পায়। চুলে অতিরিক্ত পরিমাণে ক্লিপ, কাঁটা ব্যবহার করলেও চুল ভঙ্গুর হয়ে যায়। 

এছাড়াও চুল পড়ার সমস্যা কমানোর জন্য যে যে বিষয়ে অতি অবশ্যই খেয়াল রাখবেন সেগুলি হল 

  • ভেজা চুলে চিরুনি দিয়ে আঁচড়াবেন না। ভেজা চুলে গামছা বা তোয়ালে পেঁচিয়ে রাখবেন না। ভেজা চুলে বালিশে মাথা দিয়ে শোবেন না। 
  • অনেকের অভ্যাস থাকে আঙুলে চুল পেঁচানোর। এই অভ্যাস চুলের গোড়া দুর্বল করে দেয়। ফলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 
  • চুলে ঘনঘন রং করলেও চুল পড়ার সমস্যা বাড়তে পারে। এর পাশাপাশি ভাজাভুজি খাওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। যতটা সম্ভব কম খান। 

আরও পড়ুন- দিনের শুরুতে এই ভুল করলেই শরীরে ঘাটতি হবে একাধিক ভিটামিনের 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget