এক্সপ্লোর

Vitamin C Deficiency: শরীরে ভিটামিন সি-এর ঘাটতি আপনাকে কীভাবে অসুস্থ-দুর্বল করে দিতে পারে? জেনে নিন লক্ষণ

Health Problems: ভিটামিন সি- এর অভাব আমাদের শরীর খুব দুর্বল করে দেয়। তাই সারাক্ষণ পরিশ্রান্ত লাগলে চিকিৎসকের পরামর্শ নিন। 

Vitamin C Deficiency: আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ হল ভিটামিন সি। এই ভিটামিনের ঘাটতি দেখা দিলে একাধিক সমস্যা হতে পারে আমাদের শরীর-স্বাস্থ্যে। তাই ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল রোজ খেতে পারলে ভাল। তাহলে প্রাকৃতিক ভাবেই আপনার শরীরে ভিটামিন সি সঠিক মাত্রায় বজায় থাকবে। 

এবার জেনে নেওয়া যাক ভিটামিন সি- এর অভাব দেখা দিলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে 

  • ভিটামিন সি- এর ঘাটতির ফলে সবার আগে আমাদের শরীরের ইমিউনিটি কমে যায়। ফলে সহজে অসুস্থ হওয়ার প্রবণতা থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যেকোনও ব্যাকটেরিয়া দ্বারা আমরা সহজেই আক্রান্ত হতে পারি। তার ফলেই ঘনঘন অসুস্থ হয়ে পড়ার প্রবণতা দেখা যায়। 
  • এছাড়াও ভিটামিন সি- এর ঘাটতি দেখা দিলে সহজে সর্দি-কাশি-হাঁচির সমস্যা হয়। অর্থাৎ ইনফেকশন হতে পারে দ্রুত। তাই যাঁদের এমনিতেই ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা একটু সতর্ক থাকুন। প্রয়োজন পরীক্ষা করিয়ে দেখে নিন শরীরে ভিটামিন সি সঠিক মাত্রায় বজায় রয়েছে কিনা। 
  • শরীরে ভিটামিন সি স্বাভাবিকের তুলনায় কম থাকলে ক্ষতস্থান শুকোতে অনেক বেশি সময় লাগে। কেটেছড়ে গেলে তাই একটু খেয়াল রাখুন। ক্ষতস্থান শুকোতে অনেক সময় লাগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাহলে সমস্যা আরও বাড়বে। বড়-জটিল সমস্যাও হয়ে যেতে পারে। তাই সময় থাকতেই সতর্ক হয়ে যাওয়া ভাল। 
  • ভিটামিন সি- এর অভাব থাকলে আপনার মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এই লক্ষণ দেখলে কিন্তু একেবারেই অবহেলা করা উচিত নয়। দাঁত ব্রাশ করার সময়, কামড়ে কিছু খাওয়ার সময়ও খেয়াল রাখতে হবে। 
  • সারাক্ষণের ক্লান্ত, ঝিমানো ভাবের জন্যও ভিটামিন সি- এর ঘাটতিই দায়ী। অতএব ভিটামিন সি যুক্ত একটা ফল রোজ খাওয়া উচিত। তাহলে আর সর্বক্ষণ এই ক্লান্ত, পরিশ্রান্ত, ঝিমানো ভাব আপনার মধ্যে দেখা যাবে না। 
  • পেশীতে ব্যথা, গাঁটের যন্ত্রণা - এগুলিও বেড়ে যেতে পারে শরীরে ভিটামিন সি- এর অভাব দেখা দিলে। তাই সতর্ক থাকুন। ভিটামিন সি- এর অভাবে শরীরে ইনফ্লেমেশনের সমস্যাও বাড়ে। 
  • ভিটামিন সি- এর ঘাটতি থাকলে কিন্তু শুধু মাড়ি থেকে রক্ত পড়ে না, দাঁতের সমস্যাও দেখা যায়। দাঁতের গঠন মজবুত থাকে না। গোড়া থেকে আলগা হয়ে যায়। 
  • ভিটামিন সি- এর অভাব আমাদের শরীর খুব দুর্বল করে দেয়। তাই সারাক্ষণ পরিশ্রান্ত লাগলে চিকিৎসকের পরামর্শ নিন। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget