এক্সপ্লোর

Vitamin D Deficiency Symptoms: কথায় কথায় মুড সুইংস, একটুতেই বাড়ে স্ট্রেস-উদ্বেগ, কোন ভিটামিনের অভাবে এমন হয়?

Health Problems: ভিটামিন ডি- এর অভাব থাকলে যেকোনও ক্ষতস্থান সহজে শুকোতে চাইবে না। এর পাশাপাশি ভিটামিন ডি- এর ঘাটতি থাকলে স্ট্রেস, অ্যাংজাইটি বাড়বে আপনার। মুড সুইংস হতে পারে ঘনঘন। 

Vitamin D Deficiency Symptoms: আমাদের শরীরে কোনও প্রকার ভিটামিনের অভাব হওয়াই বাঞ্ছনীয় নয়। কারণ ভিটামিনের ঘাটতি একাধিক শারীরিক সমস্যা ডেকে আনে। চলুন জেনে নেওয়া যাক, স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ডি- এর ঘাটতি আমাদের শরীরে হলে কী কী সমস্যা হতে পারে। কিংবা বলা যেতে পারে শরীরের কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝতে পারব যে ভিটামিন ডি- এর ঘাটতি হয়েছে। 

সারাদিন ক্লান্ত অবসন্ন ভাব 

ভিটামিন ডি- এর তীব্র অভাবের কারণে সারাদিন একটা ক্লান্ত, অবসন্ন, ঝিমানি ভাব আপনার শরীরকে ঘিরে রাখবে। রাতে সঠিকভাবে ঘুম হলেও সকালে ক্লান্ত লাগবে আপনার। অল্প পরিশ্রম করলেই মারাত্মক ক্লান্ত হয়ে যাবেন আপনি। কাজে এনার্জি পাবেন না। শরীরে শক্তি থাকবে না। অতএব যদি প্রতিদিনই আপনার খুব ক্লান্ত, অবসন্ন লাগে, সর্বক্ষণ ঝিমিয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই পরীক্ষা করে দেখে নিন আপনার শরীরে ভিটামিন ডি কোন মাত্রায় বজায় রয়েছে। ঘাটতি থাকার সম্ভাবনাই বেশি। 

হাড়ে এবং গাঁটে অসহ্য যন্ত্রণা 

ভিটামিন ডি- এর অভাব থাকলে আপনার শরীরের বিভিন্ন জয়েন্ট অর্থাৎ গাঁট অংশে তীব্র যন্ত্রণা হতে পারে। এছাড়াও হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন আপনি। ভিটামিন ডি- এর অভাব থাকলে হাড়ে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ হাড় ভঙ্গুর প্রকৃতির হয়ে যায়। অল্প চোট পেলেই ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায়। 

চুল পড়ার সমস্যা আচমকা বাড়তে পারে 

যদি দেখেন হঠাৎ করেই আপনার চুল পড়ার সমস্যা বাড়ছে, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ ভিটামিন ডি- এর অভাবে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। শ্যাম্পু করার সময় গোছা গোছা চুল উঠতে পারে। এছাড়াও মাথায় চিরুনি দিলেই চুল পড়তে পারে। এই সমস্যার অনেক কারণ থাকতে পারে। তবে তার মধ্যে একটি অতি অবশ্যই ভিটামিন ডি- এর অভাব। 

ঘনঘন অসুস্থ হওয়ার লক্ষণ 

ভিটামিন ডি- এর ঘাটতি আপনার শরীরে থাকলে ঘনঘন অসুস্থ হয়ে পড়বেন আপনি। সহজেই সর্দি-কাশি শুরু হবে। ঠান্ডা লেগে যাবে। জ্বর হতে পারে। আসলে ভিটামিন ডি- এর অভাব হলে আমাদের ইমিউনিটি কমে যায়। তার ফলে সহজেই সংক্রমণ হয়ে যায় আমাদের শরীরে। এছাড়াও ভিটামিন ডি- এর অভাব থাকলে যেকোনও ক্ষতস্থান সহজে শুকোতে চাইবে না। এর পাশাপাশি ভিটামিন ডি- এর ঘাটতি থাকলে স্ট্রেস, অ্যাংজাইটি বাড়বে আপনার। মুড সুইংস হতে পারে ঘনঘন। 

উল্লিখিত লক্ষণগুলি দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget