এক্সপ্লোর

Cookies In Sugar: ডায়াবেটিসে কুকিজ় খেলেও নিয়ন্ত্রণে থাকে সুগার! শুধু বেছে নিতে হবে সঠিকটি

Best Cookies To Control Diabetes: সব ধরনের কুকিজ ডায়াবেটিসের জন্য উপকারী নাও হতে পারে। তবে সঠিক কুকিজ বেছে নিলে রক্তের সুগার নিয়ন্ত্রণ করা যায়।

Best Cookies To Control Diabetes: ডায়াবেটিসে অনেকরকম খাবার খেতেই বারণ করা হয়। হয় খাওয়া বারণ, নয় পরিমিত পরিমাণে খেতে বলা হয়। বিস্কুট জাতীয় খাবার সুগার থাকলে খেতে একেবারেই বারণ করা হয়। কারণ এই ধরনের খাবারে অ্যাডেড সুগার বা কৃত্রিম চিনি থাকে। থাকে আটা, ময়দা। সর্বোপরি এই ধরনের খাবার প্রসেসড ফুডের তালিকায় পড়ে। তবে বিস্কুটের থেকে কুকিজ় কিছুটা আলাদা খেতে হয়। এর মধ্যে উপাদান থাকে আরও। দেখতেও অন্যরকম। সেই কুকিজ় কি সুগার থাকলে খাওয়া যায় ? এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন নারায়ণা হাসপাতালের পুষ্টিবিদ চিকিৎসক পদ্মজা নন্দী

সুগার থাকলে কুকিজ় খাওয়া ভাল ?

পুষ্টিবিদ জানাচ্ছেন, সুগারে (Cookies In Diabetes) এই ধরনের খাবার একেবারে খাওয়া যাবে না। তা কিন্তু নয়। তবে খেতে হবে মাপ বুঝে। শুধু চিনি থাকে বলে নয়। কুকিজ়ে চিনি ছাড়াও ময়দা, চকোলেট ইত্যাদি থাকে। তাই দিনে একটি বা দুটির বেশি কুকিজ় না খাওয়াই ভাল। 

সুগারে সব কুকিজ়ই কি খারাপ ?

বর্তমানে সাধারণ কুকিজ় (Cookies In Sugar) ছাড়াও হাই ফাইবার কুকিজ়, ডাইজেস্টিভ কুকিজ় পাওয়া যায়। ফাইবার আছে বলে অনেকে এগুলি বেছে নেন। কিন্তু সেগুলিও সম্পূর্ণ নিরাপদ নয় বলে জানাচ্ছেন চিকিৎসক পদ্মজা। তাঁর কথায়, এই ধরনের কুকিজ়ের প্যাকেটের পিছনের তথ্যগুলি পড়ে নিতে হবে প্রথমেই। সংস্থারা দাবি করে, তাদের কুকিজ়ে কোনও চিনি নেই,  ১০০ শতাংশ ওটস রয়েছে। কিন্তু আদতে দেখা যায়, ২০-৩০ শতাংশের বেশি ওটস ওতে নেই। তাই এই জাতীয় কুকিজ় খাওয়ার আগে পুষ্টিগত তথ্য বা নিউট্রিশনাল ইনফরমেশন পড়ে নেওয়া দরকার।

কোনওরকম চিনি ছাড়াও হয় কুকিজ়

কোনওরকম চিনি ছাড়াও কুকিজ় তৈরি করা সম্ভব। সবাইকে সুস্থ রাখতে তেমন সংকল্পই নিয়েছেন দ্য গ্রোয়িং জিরাফ-এর রুক্মিণী বন্দ্যোপাধ্যায়। কুকিজ তৈরির এই উদ্যোগ তিনি বহুদিন। সম্প্রতি কলকাতায় তাঁর গ্রোয়িং জিরাফ-এর যাত্রা শুরু হয়েছে। তাঁর দাবি, কোনওরকম আর্টিফিশিয়াল সুগার ছাড়াই কুকিজ় বানায় গ্রোয়িং জিরাফ। কুকিজ তৈরি করতে ওটস ছাড়াও জোয়ার, বাজরার মতো মিলেট শস্যগুলি ব্যবহার করা হয়। তাহলে মিষ্টি খেতে হয় কীভাবে ? রুক্মিণীর কথায়, এর জন্য গুড় ব্যবহার করা হয়। ক্ষতিকর পাম তেলের বদলে বাটার অ্যান্ড কোল্ড প্রেসড ওয়েলে ফ্রাই হয় কুকিজ়। এছাড়াও, কোনও কৃত্রিম রং বা সংরক্ষক (প্রিজারভেটিভ) দেওয়া হয় না বলে সুগার রোগীরা এটি নিশ্চিন্তে খেতে পারেন।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Indian Spices Controversy: নিরাপদ নয় এই দুই সংস্থার মশলা, জানিয়ে দিল রাজস্থান প্রশাসন

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget