এক্সপ্লোর

Indian Spices Controversy: নিরাপদ নয় এই দুই সংস্থার মশলা, জানিয়ে দিল রাজস্থান প্রশাসন

Everest MDH Masala Spices Row: গত মাসে সংস্থা দুটির মশলায় ক্ষতিকর রাসায়নিক পাওয়া গিয়েছিল। হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছিল মশলা দুটি।

Everest, MDH Spices Row: ভারতের দুই নামী সংস্থার মশলায় রাসায়নিক মেশানোর অভিযোগ উঠেছিল হংকং ও সিঙ্গাপুরে। নিষিদ্ধ করা হয়েছিল মশলা দুটি। এর পর নেপালে সেই মশলা দুটির বিপণন ও উৎপাদন নিষিদ্ধ করা হয়। এই অবস্থায় দেশের মধ্যেই মশলার (Everest, MDH Spices) গুণমান নিয়ে ফের প্রশ্ন উঠল। রাজস্থানের এক গবেষণাগারের পরীক্ষায় সম্প্রতি ওই মশলা দুটির কিছু নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাতে দেখা যায়, মশলার মধ্যে রয়েছে ক্ষতিকর রাসায়নিক। রাজস্থানের শীর্ষ স্বাস্থ্য আধিকারিক চিঠি লিখে এই বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে।

গুজরাট ও হরিয়ানায় উৎপাদিত মশলা

মশলার (Indian Spices Controversy) যে দুটি ব্যাচ পরীক্ষা করে দেখা হয়েছিল, তাতে ক্ষতিকর রাসায়নিক পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন শুভ্রা সিং। পাশাপাশি ওই চিঠিতে বলা হয়, মশলার (Chemical In Indian Spices) ব্যাচ দুটি গুজরাট ও হরিয়ানাতে উৎপাদিত হয়েছিল।  প্রসঙ্গত, ওই দুই রাজ্য ও রাজস্থান থেকেই মশলার নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা শুরু করেছিল ভারতের খাদ্য নিরাপত্তা সংস্থা এফএসএসএআই। জেলাস্তরে মশলাগুলি সংগ্রহ করা হচ্ছে বলে সংবাদমাধ্য়মকে জানিয়েছেন শুভ্রা সিং।

এফএসএসএআই-এর ক্লিনচিট

প্রসঙ্গত, গত মাসেই এফএসএসএআই-র থেকে মশলার ব্যাপারে ক্লিনচিট পেয়েছিল সংস্থা দুটি। এফএসএসএআই সংস্থাগুলির উৎপাদন কেন্দ্র থেকে নমুনাগুলি সংগ্রহ করে পরীক্ষা করে। সেখানে কোনও রাসায়নিক পাওয়া যায়নি বলে জানিয়েছিল এফএসএসএআই। কিন্তু রাজস্থান সরকারের নয়া পরীক্ষায় দেখা গেল অন্য চিত্র। বেশ কিছু মশলায় ওই রাসায়নিক আছে বলে জানা গিয়েছে। একটি সংস্থার জিরে গুঁড়ো ও অন্য সংস্থার দুটিব্যাচের মধ্যেই রাসায়নিক ইথিলিন অক্সাইড আছে বলে জানিয়েছে প্রবীণ স্বাস্থ্য আধিকারিক শুভ্রা সিং।

ইথিলিন অক্সাইড নিয়ে কেন এত বিতর্ক

মশলাসহ বিভিন্ন প্রসেসড ও আল্ট্রাপ্রসেসড ফুডের মধ্যেই রাসায়নিক অল্পবিস্তর থাকে। রাসায়নিক বা সংরক্ষক না মেশালে দ্রব্যগুলিকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না। কিন্তু এই ধরনের রাসায়নিকের একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। এর বেশি রাসায়নিক মশলায় মেশানো নিষিদ্ধ। ইথিলিন অক্সাইড মাত্রাতিরিক্ত পরিমাণে রয়েছে মশলাগুলিতে। এই রাসায়নিক ক্য়ানসারের বড় কারণ। যে কারণে ইউরোপসহ বিভিন্ন দেশগুলিতে এই নিয়ে কড়া আইন রয়েছে।

আরও পড়ুন - Top Vitamins For Men: চল্লিশের পরেও পুরুষদের সুস্থ সবল রাখে এই ভিটামিনগুলি

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget