এক্সপ্লোর

Cough and Cold: মরশুম পরিবর্তনে সর্দি-কাশি, বুকে কফ জমে শ্বাসকষ্ট চেনা লক্ষণ, ঘরোয়া উপায়েই মিলবে আরাম

Season Change: আবহাওয়া পরিবর্তনের সময়, যাকে বলে সিজন চেঞ্জ, সেই সময়ে আমাদের সবচেয়ে বেশি শরীর খারাপ হয়। একটু অনিয়ম করলে সবার আগে সর্দি লেগে যায়। সিজন চেঞ্জের সময় সর্দি-কাশি হলে বুকে কফ জমে যায়।

Cough and Cold: গরমকালে অতিরিক্ত ঘামের কারণে বুকে সর্দি-কফ বসে যাওয়া নতুন ঘটনা নয়। আর যাঁদের ইমিউনিটি একটু দুর্বল, মরশুম পরিবর্তনের সময় এই সমস্যায় তাঁরা ভীষণভাবে ভুগতে থাকেন। ঠান্ডা-গরমে অনেকেরই খুব সহজে সর্দি লেগে বুকে কফ জমে যায়। এখন মরশুম পরিবর্তন হচ্ছে। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে কখনও। আবার অনেক সময় মেঘ করে ভ্যাপসা গরম থাকছে। ফলে অতিরিক্ত ঘামও হচ্ছে। বর্তমানে আবহাওয়া কখনও ঠান্ডা, কখনও গরম। এই পরিস্থিতিতে সর্দি-কাশি-কফের সমস্যা বাড়ে। ঘরোয়া উপায়ে এই অসুবিধা কীভাবে এড়াবেন বা দূর করবেন, জেনে নিন। 

আবহাওয়া পরিবর্তনের সময়, যাকে বলে সিজন চেঞ্জ, সেই সময়ে আমাদের সবচেয়ে বেশি শরীর খারাপ হয়। একটু অনিয়ম করলে সবার আগে সর্দি লেগে যায়। সিজন চেঞ্জের সময় সর্দি-কাশি হলে অনেকেরই বুকে কফ জমে যায়। এই সমস্যা এড়াতে ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন। 

চা, কফি নয়, অন্যান্য পানীয় খান 

বুকের কফ কমাতে চাইলে প্রচুর পরিমাণে জল এবং অন্যান্য তরল খেতে হবে। তবে এই তরলের তালিকায় চা কিংবা কফি রাখবেন না। হাল্কা গরম জল, বিভিন্ন ধরনের হার্বাল টি, নানা রকমের ভেষজ উপকরণ দিয়ে বানানো কাথ খেতে পারেন। এর জেরেও বুকের কফ কমবে। এমনি চা, কফির বদলে হার্বাল টি খেতে পারেন। 

নুন জলে গার্গল 

বুকে কফ জমলে গরম জল দিয়ে নিয়মিত গার্গল করতে পারলে উপকার পাবেন। এর মধ্যে সামান্য নুন মিশিয়ে নিতে পারেন। খালি পেটে নুন মিশিয়ে গরম জল দিয়ে গার্গল করবেন না। এতে গা-গোলানো, বমি ভাব দেখা দিতে পারে। গলা ব্যথা, খুশখুশে কাশির ক্ষেত্রেও এই গার্গল করার অভ্যাস আরাম দেবে। 

মাথার বালিশ সামান্য উঁচু করে ঘুমাতে পারলে ভাল 

বুকে কফ জমলে অনেকেরই তীব্র মাথা যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে আরাম পাবেন মাথার বালিশ কিছুটা উঁচু করে শুলে। তবে মাথার বালিশ বেশি উঁচু করে ঘুমালে বা শুলে ঘাড়ে, কাঁধে যন্ত্রণা হতে পারে। তাই সাবধানে শুতে হবে। 

দিনে ২ বার স্টিম নেওয়ার চেষ্টা করুন 

বুকে কফ জমলে গরম জলে ভাঁপ নিতে পারলে ভাল। স্টিম নেওয়া বলে একে। বড় পাত্রে গরম জল নিয়ে তার থেকে বেরনো ধোঁয়া নাক দিয়ে টানতে হবে। নিয়মিত স্টিম নিতে পারলে বুকের কফ সহজেই নেমে যাবে। নাক বন্ধ থাকলে খুলে যাবে। স্টিম নেওয়ার সময় নরম কাপড় দিয়ে চুল ঢেকে রাখতে হবে। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget