এক্সপ্লোর

Methi Water Benefits : দিনের শুরুটা জলে ভেজানো মেথি দিয়ে করলে কী কী উপকার হবে শরীর-স্বাস্থ্যের?

Soaked Methi Benefits : যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে রোজ মেথি ভেজানো জল খেতে পারেন। বিশেষত টাইপ-২ ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে এই পানীয় খুব ভাল কাজ করে।

দিনের শুরুতে মেথি ভেজানো জল কিংবা জলে ভিজিয়ে রাখা মেথি খেলে অনেক উপকার পাবেন আপনি। আয়ুর্বেদ শাস্ত্র মতে মেথির রয়েছে অনেক গুণ। আজকাল আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি। সেই তালিকায় রাখতে পারেন জলে ভেজানো মেথি। এবার জেনে নেওয়া যাক, মেথি ভেজানো জল কিংবা জলে ভেজানো মেথি খেলে আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার হবে। 

ওজন কমাতে দারুণভাবে কাজ করে মেথি 

রোজ সকালে মেথি ভেজানো জল কিংবা জলে ভেজানো মেথি খেলে আপনার শরীরে জমা অতিরিক্ত ফ্যাট অল্প কয়েকদিনের মধ্যে কমতে শুরু করবে। অতএব শরীরে জমা অতিরিক্ত মেদ ঝরাতে রোজ এই বিশেষ জিনিস যুক্ত হোক আপনার মেনুতে। জলে ভেজানো মেথি এবং ওই জল দুটোই খেতে পারেন আপনি। এর মধ্যেই ফাইবারের পরিমাণ বেশি। তাই অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে। সহজে খিদে পাবে না। খাইখাই ভাব হবে না। 

ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে 

যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে রোজ মেথি ভেজানো জল খেতে পারেন। বিশেষত টাইপ-২ ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে এই পানীয় খুব ভাল কাজ করে। তবে যাঁদের সুগারের মাত্রা অত্যধিক বেশি, তাঁরা এই টোটকা মেনে চলার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি। নাহলে হিতে বিপরীত হতে পারে। 

হার্টের স্বাস্থ্যের জন্যেও ভাল মেথি 

আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে আপনি রোজই মেথি ভেজানো জল খেতে পারেন। ব্যাড কোলেস্টেরলের মাত্রা সঠিক পরিমাণে বজায় থাকবে। এছাড়াও ব্লাড প্রেশারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে মেথি ভেজানো জল। ফলে সার্বিকভাবেই আপনার হার্টের স্বাস্থ্য ভাল থাকবে এই পানীয় খেলে। 

মেথি ভেজানো জল এবং জলে ভিজিয়ে রাখা মেথিটুকু খেতে পারলে আর কী কী উপকার পাবেন, দেখে নিন 

  • মেথি ভেজানো জল খেতে পারলে তার প্রভাব পড়বে চুল এবং ত্বকেও। চুল হবে উজ্জ্বল, মোলায়েম। চুল পড়ার সমস্যা কমবে। নতুন চুল গজাবে। অন্যদিকে, ত্বকের কালচে দাগছোপ দূর হবে এবং ঔজ্জ্বল্য বাড়বে। 
  • মেথি নিয়মিত খেতে পারলে খাবার ভালভাবে হজম হবে। তার ফলে হজম সংক্রান্ত সমস্যা দেখা দেবে না। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা হবে না। সুস্থ থাকবেন আপনি। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget