এক্সপ্লোর

Skin Care Tips: ত্বক সুন্দর রাখতে ঘুমনোর আগে ৫ মিনিট এই কাজ করুন

বিশেষজ্ঞদের মতে, চিন্তা, উদ্বেগ, অবসাদের মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে মাত্র পাঁচ মিনিটের ফেস যোগা। অনিদ্রার সমস্যাও দূর করে। তাই ঘুমনোর আগে মাত্র পাঁচ মিনিট অভ্যাস করার পরামর্শ তাঁদের।

কলকাতা: সারাদিনের কাজের শেষে ত্বকের যত্ন (Skin Care) নেওয়া খুবই জরুরি। বর্তমানে আমরা এমন একটা দুনিয়ায় বসবাস করছি, যেখানে কাজের ব্যস্ততায় নিজের জন্য সময় বের করাই মুশকিল হয়ে পড়ে। করোনা পরিস্থিতিতে অফিসের ব্যস্ততা বাড়ি পর্যন্ত চলে এসেছে। ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা। ফলে বাড়িতে থাকলেও সারাদিন কম্পিউটর, মোবাইল কিংবা ল্যাপটপের সামনেই দিন কেটে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুস্থ থাকতে সমস্তরকমভাবে শরীরের দিকে নজর দেওয়া প্রয়োজন। শারীরিক ও মানসিক উভয় দিকেই খেয়াল রাখতে হবে। 

ত্বক সুন্দর রাখার সহজ উপায়-

সাম্প্রতিককালে মুখের ত্বকের যত্নের জন্য অত্যন্ত প্রচলিত উপায় ফেস যোগা (Face Yoga) বা মুখের যোগাসন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি করার জন্য সারাদিনের মধ্যে থেকে মাত্র পাঁচ মিনিট সময় বের করে নিলেই হবে। পাঁচ মিনিট সময় দিলেই ত্বক থাকবে সুস্থ এবং সুন্দর। মুখের ত্বকের নানা সমস্যার সমাধানে সাহায্য করে ফেস যোগা। সাধারণ মানুষ থেকে তারকারা প্রত্যেকেই ত্বকের এই যত্নের অভ্যাস করছেন। বিশেষজ্ঞদের মতে, চিন্তা, উদ্বেগ, অবসাদের মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে মাত্র পাঁচ মিনিটের ফেস যোগা। অনিদ্রার সমস্যাও দূর করে। তাই ঘুমনোর আগে মাত্র পাঁচ মিনিট অভ্যাস করার পরামর্শ তাঁদের।

১. ঘুমোর আগে পাঁচ মিনিট সময় হাতে রাখুন। আঙুল দিয়ে হালকা হাতে চোখের উপর ম্যাসেজ করতে থাকুন। ডার্ক সার্কেল, স্ট্রেস প্রভৃতি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এর মাধ্যমে।

২. দৃষ্টিশক্তি উন্নত করতে চোখের পাতা বারবার ফেলতে থাকুন বা ব্লিঙ্ক করতে থাকুন।

আরও পড়ুন - Maha Shivratri 2022: শিবরাত্রি উপলক্ষে উপবাস করছেন? সুস্থ থাকতে যেগুলো অবশ্যই মেনে চলবেন

৩. হালতা হাতে সমগ্র মুখমণ্ডলে ম্যাসেজ করতে থাকুন। চিবুক, থুতনি, গাল, কপাল, চোখের চারধারে আঙুল দিয়ে ম্যাসেজ করুন।

৪. হাসলে স্বাভাবিকভাবেই মুখে ব্যায়াম হয়। তাই বিশেষজ্ঞরা হাসার কথা বলছেন। 

৫. ত্বকে বয়সের ছাপ পড়ে না মুখের যোগাসন নিয়মিত অভ্যাস করলে। এর পাশাপাশি মুখের ত্বকের পেশির সঞ্চালন সঠিক থাকে।  যেকোনও জায়গায় থাকাকালীনই আপনি এই অভ্যাস করতে পারবেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget