এক্সপ্লোর

Dengue Effect: সচেতন থাকলেই রোখা যাবে ডেঙ্গি-বিপদ

Health News: গরম পড়তেই দাপট বাড়ে মশার। আর এই সময়েই আশঙ্কা বাড়ায় একাধিক মশাবাহিত রোগ। দাপট বাড়ে ডেঙ্গিরও।

কলকাতা: গরম পড়তেই দাপট বাড়ে মশার। আর এই সময়েই আশঙ্কা বাড়ায় একাধিক মশাবাহিত রোগও। এই সময়েই দাপট বাড়ে ডেঙ্গিরও। ভারতের একাধিক রাজ্য়ে প্রতিবছর ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা যায়। গ্রীষ্মকাল (Summer) থেকে বর্ষাকালের পুরো সময়টা জুড়ে ডেঙ্গির দাপট চলে। মহারাষ্ট্র, দিল্লি (Delhi) থেকে কলকাতা একাধিক জায়গায় ডেঙ্গির সমস্যা দেখা যায়। 

ডেঙ্গি (Dengue) কী?
মশাবাহিত একটি সংক্রমণ। যা কোনও কোনও সময় প্রাণঘাতীও হতে পারে। শিশু থেকে বয়স্ক যে কারও ডেঙ্গি (Dengue) সংক্রমণ হতে পারে। দীর্ঘদিন অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। একাধিক আনুষাঙ্গিক সমস্য়াও দেখা যায়।

উপসর্গে নজর:
একাধিক উপসর্গ দেখা যায় ডেঙ্গিতে। সবক্ষেত্রেই জ্বর দেখা যায়। হাই ফিভার (High Fever) স্বাভাবিক উপসর্গ। তার সঙ্গেই প্রবল সর্দি (Cough) ও ঠান্ডা লাগে। এছাড়া আরও কিছু কিছু উপসর্গ রয়েছে ডেঙ্গির। সেগুলি কী কী?
মাংসপেশি এবং শরীরের বিভিন্ন গাঁটে অসম্ভব ব্যথা
সারা গায়ে rash দেখা যায়
অনেকের প্রবল মাথাব্যথা (headache) হয়ে থাকে
চোখে এবং চোখের পিছনে ব্যথা
বমি (Vomiting ) এবং মাথাঘোরার সমস্যা দেখা যায়

কী কারণ?
মশার মাধ্যমে ছড়ায় এই রোগ। মূলত এডিস ইজিপ্টাই (Aedes aegypti) নামক একটি মশার মাধ্যমে রোগটি ছড়ায়। এখনও এই রোগ প্রতিরোধে কোনও টিকা আবিষ্কার হয়নি। ফলে মশা থেকে বাঁচাই একমাত্র উপায়। মূলত দিনের বেলা কামড়ায় এই মশা। বিশেষজ্ঞরা বলে থাকেন ভোর ও সন্ধেবেলা সবচেয়ে বেশি সক্রিয় হয় এই মশা। 

চিকিৎসা কীভাবে?
মূল রোগের কোনও ওষুধ এখনও নেই। ফলে রোগের আক্রান্তদের উপসর্গের (Symptoms) চিকিৎসা করা হয়। এমন কিছু ব্যবস্থা নেওয়া হয় যাতে জটিলতা না বাড়ে। মূলত জ্বরের মাত্রা লাগামে রাখা এবং শরীরে জলের পরিমাণ কমতে না দেওয়ার দিকে লক্ষ্য রাখেন ডাক্তাররা। তার সঙ্গেই প্লেটলেটের দিকেও নজর রাখা হয়। ডেঙ্গি আক্রান্তদের প্লেটলেট হঠাৎ করে কমে যায়। সেই কারণেও প্রাণঘাতী হতে পারে সংক্রমণ। 

রোগ দূরে রাখতে:
যেহেতু এই রোগের কোনও ওষুধ নেই।  তাই রোগ প্রতিরোধ করাই আসল অস্ত্র। মশা রুখতে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। তার সঙ্গেই সচেতনতার বার্তাও দেওয়া হয়। যেগুলি হল,
ড্রামে যেন জল না জমে
কোনও জায়গায় যেন দীর্ঘদিন বর্জ্য জমে না থাকে   
প্রয়োজনে মশার নেট ব্য়বহার করা হয়
প্রয়োজনে মশারির ব্যবহার, মশা রেপেল্যান্টস ব্যবহার করতে হবে

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: কোলেস্টেরল স্বাভাবিক? ডিম খান নির্ভয়ে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget