এক্সপ্লোর

Health Tips: কোলেস্টেরল স্বাভাবিক? ডিম খান নির্ভয়ে

Egg Diet: ডিম কি সকলের জন্য পুষ্টিকর? সবার কি ডিম খাওয়া উচিত? এই প্রশ্ন সকলের মনেই ঘোরাফেরা করে। 

নয়াদিল্লি: বাচ্চা হোক কিংবা বয়স্ক, সবার ডায়েটেই সহজেই জায়গা নেয় ডিম (egg)। পুষ্টিবিদ থেকে ডাক্তার, সকলেই পুষ্টির প্রয়োজনে ডিম খেতে বলেন। কিন্তু, ডিম কি সকলের জন্য পুষ্টিকর? সবার কি ডিম খাওয়া উচিত? এই প্রশ্ন সকলের মনেই ঘোরাফেরা করে। 

কী প্রশ্ন:
অনেকে আশঙ্কা করে থাকেন, বেশি পরিমাণে ডিম থেকে কোলেস্টেরলের (cholesterol) আশঙ্কা বাড়তে পারে। অতিরিক্ত কোলেস্টেরল, হার্ট (Heart) ও ধমনী সংক্রান্ত সমস্যা বৃদ্ধি করে। কিন্তু পুষ্টিবিদেরা জানাচ্ছেন, ডিম থেকে যে কোলেস্টেরল মেলে তা ক্ষতিকারক নয়। খাদ্যদ্রব্য থেকে যে পরিমাণে কোলেস্টরল পাওয়া যায়, তা আদৌ স্বাস্থ্যের জন্য খারাপ নয়। ঠিক তেমনই ডিমের কোলেস্টেরলও ক্ষতিকারক নয় । কিন্তু ডিম ভাজা, কেকে ব্যবহৃত ডিম থেকে পাওয়া কোলেস্টেরলে শারীরিক সমস্যা হতে পারে। এছাড়াও প্রক্রিয়াজাত খাবার, প্রক্রিয়াজাত মাংসের (Processed Meat) থেকে যে কোলেস্টেরল আসে সেগুলি সমস্যা তৈরি করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোলেস্টেরল অক্সিডাইজড হয়ে গেলে তা ধমনীতে বাধা তৈরি করে।

কী পরামর্শ:
যদি কারও রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকে, তিনি যদি শরীরচর্চা করে থাকেন। সুস্থ জীবনযাপন করে থাকেন। তাহলে প্রতিদিন একটি করে ডিম সহজেই খাওয়া যায়। যাঁদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, বা সেই অর্থে শরীরচর্চা হয় না। তাঁদের ক্ষেত্রে ডিম এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অথবা ডিম খেলেও কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশটা খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

ডিমে কী কী গুণ?
ভরপুর প্রোটিনের (Protein) উৎস 
নিম্ন রক্তচাপের সমস্যা মেটাতে সাহায্য করে
ডিম ক্যালশিয়াম জোগান দেয়
রক্তাল্পতায় (anemia) ভুগলেও ডিম উপকারী
একাধিক অ্যামাইনো অ্যাসিড (amino acid) এবং খনিজ পদার্থ থাকে ডিমে

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: খেলাধুলোয় বাড়বে মনোযোগ, দাবি নয়া গবেষণায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget