এক্সপ্লোর

Peanuts Health Benefits: হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে চিনাবাদাম খাওয়া কি উপকারি? কোন সময়ে চিনাবাদাম খেলে উপকার বেশি?

Peanuts: রাতে ঘুমের আগে চিনাবাদাম খেলে উপকার পাবেন। কারণ এই বাদামে মেলাটোনিন নামের একটি প্রাকৃতিক হরমোন রয়েছে যা আমাদের স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করতে পারে। রাতে ভাল ঘুম হতেও সাহায্য করে এই হরমোন। 

Peanuts Health Benefits: আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য চিনাবাদাম (Peanuts) খাওয়া কি ভাল? রোজ কতটা চিনাবাদাম (Peanuts Benefits) খেতে পারেন আপনি? চিনাবাদাম খেলে কী কী উপকার পাবেন, কোন সময়ে চিনাবাদাম খেতে পারলে ভাল, খালি পেটে নাকি ভরা পেটে কখন খাবেন চিনাবাদাম, জেনে নিন। 

  • আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখার জন্য চিনাবাদাম একটি উপকারি খাবার। চিনাবাদামের মধ্যে রয়েছে মোনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট। এই দুই এসেন্সিয়াল হেলদি ফ্যাট আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। 
  • ব্যাড কোলেস্টেরল আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভাল নয়। চিনাবাদাম আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং কমাতেও সাহায্য করে। তার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার প্রবণতা কমে। 
  • প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চিনাবাদামের মধ্যে রয়েছে। তাই রোজ অল্প পরিমাণে চিনাবাদাম খেলে আপনার কার্ডিওভাস্কুলার হেলথ ভাল থাকবে। সোজা ভাষায় বললে আপনার হৃদযন্ত্র বা হার্ট ভাল থাকবে। 
  • চিনাবাদাম প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস অর্থাৎ খনিজ উপকরণে ভরপুর একটি খাবার। তাই নিয়মিত চিনাবাদাম খেলে আপনার শরীরে এই সমস্ত ধরনের উপকরণের জোগান সঠিক মাত্রায় বজায় থাকবে। 
  • কিন্তু প্রতিদিন চিনাবাদাম খাবেন এর অর্থ কখনই মুঠো মুঠো চিনাবাদাম খাওয়া নয়। পরিমাণে অল্প খেতে হবে এই বাদাম। তাহলে রোজ খেলেও শরীরে কোনও সমস্যা দেখা দেবে না। প্রচুর পরিমাণে চিনাবাদাম রোজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেই ভাল হবে না। 
  • চিনাবাদামের মধ্যে হেলদি ফ্যাট থাকার পাশাপাশি প্রচুর পরিমাণে ফাইবারও থাকে। তাই চিনাবাদাম খেলে আপনার অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। সহজে খিদে পাবে না। এমনকি খাইখাই ভাবও কমবে। হেলদি স্ন্যাকস হিসেবে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাওয়া যেতেই পারে।
  • অনেকে চিনাবাদাম সামান্য ভেজে নিয়ে খান। কাঁচা হোক কিংবা সেঁকা বা ভাজা- সব ধরনের চিনাবাদামেই রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা সার্বিকভাবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে। 
  • রাতে ঘুমের আগে চিনাবাদাম খেলে উপকার পাবেন। কারণ এই বাদামে মেলাটোনিন নামের একটি প্রাকৃতিক হরমোন রয়েছে যা আমাদের স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করতে পারে। রাতে ভাল ঘুম হতেও সাহায্য করে এই হরমোন। 
  • ওজন কমাতেও সাহায্য করে চিনাবাদাম। আমাদের শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধি করে এই বাদামের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। তার ফলে দেহের অতিরিক্ত মেদ ঝরে দ্রুত। 
  • সকালবেলা খালি পেটে আমন্ডের মতো আপনি খেতে পারেন চিনাবাদামও। এর ফলে চিনাবাদামের মধ্যে থাকা যাবতীয় পুষ্টী উপকরণ আপনার শরীরে সঠিক ভাবে সঠিক পরিমাণে শোষিত হবে এবং আপনার স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করবে। 

আরও পড়ুন- চা খেয়েই কমবে ওজন ! মেদ ঝরাতে ভরসা থাকুক 'হার্বাল টি'- তে 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget