এক্সপ্লোর

Children's Health: স্কুলের কারণে স্ট্রেসের শিকার সন্তান? কীভাবে সমস্যা মুক্ত করবেন?

Health Tips: অনেকটা সময় ঘর বন্দি থাকার ফলে স্ট্রেস, অবসাদ, উদ্বেগের মতো সমস্যা বেশি মাত্রায় দেখা দিয়েছে। শুধু বড়দের ক্ষেত্রেই নয়, মানসিক সমস্যা দেখা দিয়েছে শিশুদের মধ্যেও। 

কলকাতা: গত আড়াই বছরে সারা বিশ্বের মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছে অনেকটাই। করোনা অতিমারির (Coronavirus) কারণে সংক্রমণের আশঙ্কা এড়াতে অনেক অভ্যাস বদলাতে হয়েছে। তার পাশাপাশি প্রিয়জনকে সুস্থ রাখার চিন্তায় সবসময় মাথায় ঘুরপাক খায়। তবে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিমারি পরিস্থিতির কারণে শারীরিক সমস্যার তুলনায় বেড়েছে মানসিক সমস্যা। অনেকটা সময় ঘর বন্দি থাকার ফলে স্ট্রেস, অবসাদ, উদ্বেগের মতো সমস্যা বেশি মাত্রায় দেখা দিয়েছে। শুধু বড়দের ক্ষেত্রেই নয়, মানসিক সমস্যা দেখা দিয়েছে শিশুদের (Children) মধ্যেও। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা পরিস্থিতির সময়ে পড়ুয়াদের পড়াশোনায় প্রভাব পড়েছে অনেকটা। দীর্ঘদিন বন্ধ থেকেছে স্কুল। তারপর সংক্রমণের মাত্রা কমতে স্কুল খুলেও গিয়েছে। কিন্তু বেশ কিছুটা সময় বাড়িতে থেকে অনলাইনে পড়াশোনা করার পর ফের স্কুলে যাওয়ার অভ্যাসের বড়সড় প্রভাব পড়েছে শিশুদের মানসিক স্বাস্থ্যে (Mental Health)। কিন্ডারগার্টেন থেকে বড় ক্লাসের পড়ুয়া, সকলের মধ্যেই একই সমস্যা দেখা দিয়েছে। স্ট্রেসের শিকার হচ্ছে তারা। কীভাবে শিশুদের স্কুলের স্ট্রেসের (School Stress) সমস্যা থেকে রক্ষা করবেন, সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শিশুদের স্ট্রেসের হাত থেকে প্রতিরোধের উপায়-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিশুদের মধ্যে থেকে স্ট্রেসের সমস্যা দূর করতে ওদের সঙ্গে কথা বলা প্রয়োজন। এই পরিস্থিতিতে ওদের মাথার যন্ত্রণা কিংবা পেটের যন্ত্রণা হতে পারে। পড়াশোনার মাঝে মাঝে তাই বিরতি নিয়ে ওদের মন ভালো রাখা দরকার।

২. শিশুদের মধ্যে একাগ্রতা বাড়াতে ওদের মন শান্ত রাখতে প্রাণায়াম করা খুবই জরুরি। এতে ওদের মধ্যে থেকে স্ট্রেস করে যাবে। স্ট্রেসের সঙ্গে সঙ্গে উদ্বেগ, অবসাদের সমস্যাও দূর হবে। 

আরও পড়ুন - Hypnic Jerk: ঘুমের মধ্যে মনে হচ্ছে আচমকা পড়ে যাচ্ছেন? কী কারণে হয় এমন?

৩. আজকের দিনে পড়াশোনার জন্য প্রযুক্তির উপর নির্ভর করতে হয় শিশুদের। ব্যবহার করতে হয় স্মার্টফোন, কম্পিউটারের মতো বৈদ্যুতিন যন্ত্র। বিশেষজ্ঞরা জানাচ্ছে, একটানা স্মার্টফোন কিংবা কম্পিউটারের সামনে ওদের রাখলে তলবে না। পড়াশোনার সময়টা ছাড়া এগুলি ওদের হাতে না দেওয়াই ভালো। পরিবর্তে ব্যায়াম, যোগাভ্যাস, খেলাধুলোর অভ্যাস করান।

৪. শিশুদের সুস্থতার জন্য প্রতিদিন অন্তত ৯ থেকে ১২ ঘণ্টা ঘুম খুবই জরুরি। প্রতিদিন নিয়ম করে ওদের সঠিক সময়ে ঘুমের অভ্যাস করতে হবে। তবেই স্ট্রেস, উদ্বেগের সমস্যা দূর হবে।

৫. স্ট্রেস, অবসাদ, মানসিক স্বাস্থ্যের নানা সমস্যা প্রতিরোধ করতে নজর রাখতে হবে খাবারের তালিকাতেও। প্রতিদিন পুষ্টিকর খাবার রাখতে হবে। তবেই মস্তিষ্ক সুস্থ থাকবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget