এক্সপ্লোর

Holi 2022: আসছে দোল, রঙের কেমিকেলের হাত থেকে ত্বক ও চুল বাঁচাতে কী করবেন?

রঙের উৎসবে আনন্দ করলেও রঙে থাকা কেমিকেলের জন্য ব্যাপক ক্ষতি হয় ত্বক এবং চুলের। কীভাবে রঙের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক ও চুল রক্ষা করবেন, তা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

কলকাতা: আর হাতে গোনা কয়েকটা দিন পরই আসতে চলেছে দোল উৎসব (Holi 2022)। ছোট থেকে বড় সকলেই কম বেশি দোল উৎসব উপভোগ করেন। যদিও গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলার কারণে অন্যান্য উৎসবের মতোই দোল উৎসবের ক্ষেত্রেও নানা বাধা পড়েছে। বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার ক্রমশ কমছে। তাই কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে যে চলতি বছর বহু মানুষই দোল উৎসব উপভোগ করবেন। রঙের উৎসবে আনন্দ করলেও রঙে থাকা কেমিকেলের জন্য ব্যাপক ক্ষতি হয় ত্বক এবং চুলের। কীভাবে রঙের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক ও চুল রক্ষা করবেন, তা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রঙের উৎসবে মেতে ওঠার সময় ত্বক ও চুলের নানা সমস্যা দেখা যায়। ক্ষতিকর কেমিকেলের কারণে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে, তাঁদের জন্য আরও মারাত্মক এই সমস্যাগুলি। এই সময় বহু মানুষেরই চোখ লাল হয়ে যায়, কিংবা শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয় ত্বক ও চুলের। রঙের ক্ষতিকর কেমিকেলের হাত থেকে ত্বক বাঁচাতে যেগুলো মেনে চলবেন।

১. দোলের দিন রঙ খেলা শুরু করার আগে সারা শরীরে ভালো করে তেল মাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। এর জন্য শরীরে জলীয়ভাবও বজায় থাকে, আবার ত্বকে রঙ গাঢ়ভাবে বসে যেতে পারে না।

২. ঘরে যদি সাধারণ নারকেল তেল কিংবা আমন্ড অয়েল বা অলিভ অয়েল থাকে, তাও ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন - Health Tips: মধুমেহ রোগ নিয়ন্ত্রণে রাখতে আয়ুর্বেদ মতে কোন ডায়েট মেনে চলবেন?

৩. রঙ খেলার পর ত্বক থেকে সঠিকভাবে রং তুলে ফেলা খুবই জরুরি। 

৪. প্রয়োজনে সানস্ক্রিন লোশনও ব্যবহার করতে পারেন।

৫. নখের ক্ষেত্রে ভালো কোনও নেলপলিশ ব্যবহার করতে পারেন।

৬. মুখের ত্বকে প্রথমে ভালো করে বরফের টুকরো ঘষে নিন। এরপর মুখে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন ভালো করে।

রঙের ক্ষতিকর কেমিকেলের হাত থেকে চুল রক্ষা করবেন যেভাব-

১. রং খেলার আগে চুলে হেয়ার সিরাম ব্যবহার করুন। এই সিরাম চুলকে শুধু রঙের হাত থেকেই নয়, রক্ষা করবে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকেও।

২. চুলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। যার উপর রং লাগলে তুলে ফেলা খুব সহজ।

৩. চুল খোলা রাখবেন না। যতটা সম্ভব বেঁধে রাখুন।

৪. রং খেলার পর চুল থেকে আগে ভালো করে রং ঝেড়ে ফেলুন। 

৫. এবার পরিষ্কার জল দিয়ে চুল থেকে যতটা সম্ভব রং বের করে দিন। 

৬. চার থেকে ৫টা ডিমের সঙ্গে নারকেল তেল মিশিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে চুলে ব্যবহার করুন। মিনিট ২০ পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। চুল ধোওয়ার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল

ভিডিও

Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget