এক্সপ্লোর

Health Tips: ফল খাওয়ার কি নির্দিষ্ট কোনও সময় রয়েছে?

Fruits: অনেক সময়ই অনেককে বলতে শোনা যায় যে, ফল এই সময় খাওয়া উচিত কিংবা উচিত নয়। সত্য়িই কি ফল খাওয়ার কোনও নির্দিষ্ট সময় রয়েছে?

কলকাতা: ফলের (Fruits) উপকারিতা কত সে সম্পর্কে আমাদের অজানা নয়। অন্য যেকোনও খাবারের থেকে  ফল অনেক বেশি স্বাস্থ্যকর। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা থেকে হৃদরোগের ঝুঁকি কমানো কিংবা ক্যানসারের মতো রোগ প্রতিরোধ করা থেকে কোলেস্টেরল বা মধুমেহ দূরে রাখার  জন্য ফল দারুণ উপকারী। কিন্তু অনেক সময়ই অনেককে বলতে শোনা যায় যে, ফল এই সময় খাওয়া উচিত কিংবা উচিত নয়। সত্য়িই কি ফল খাওয়ার কোনও নির্দিষ্ট সময় রয়েছে?

ফল খাওয়ার সঠিক সময় কোনটা?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকেই দাবি করে থাকেন যে, সকালে ফল খাওয়া সবথেকে বেশি স্বাস্থ্যকর। তাঁদের মতে, খালি পেটে ফল খেলে হজমশক্তি উন্নত থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকে, শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায় এবং আরও অনেক উপকার হয়। আবার কেউ কেউ মনে করেন বিকেলে বা দুপুরে ফল খাওয়া বেশি স্বাস্থ্যকর। এই তর্ক লেগেই থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকাল হোক কিংবা দুপুর, এই দুটি সময়ের যেকোনও সময়ই ফল খেতে পারেন। তাঁদের মতে, খালি পেটে ফল খেলে সারাদিনের এনার্জি অনেক বেশি মাত্রায় তৈরি হয়। সারাদিন শরীরে এনার্জির মাত্রা বেশি থাকে। 

আরও পড়ুন - Weight Lose: এই পানীয়গুলিতেই দ্রুত ঝরবের মেদ, কমবে ওজন

ফল খাওয়া নিয়ে ভ্রান্ত ধারণার অভাব নেই। অনেকেই মনে করেন, খাবারের সঙ্গে ফল খেলে তা স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। হজমশক্তিকে দুর্বল করে দেয় এবং পাকস্থলীতে খাবার নষ্ট করে দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধারণা একেবারেই সঠিক নয়। পাকস্থলীতে থাকা খাবার মোটেই আটকে রাখে না ফল। বরং, দীর্ঘক্ষণ খিদে পায় না এর ফলে। এবং সারাদিন এনার্জি পরিপূর্ণ থাকে।

বিশেষজ্ঞরা জানান, ভারী খাবারের মাঝের সময়ে ফল খাওয়া সবথেকে স্বাস্থ্যকর। অনেকেরই খিদে না পেলেও খিদে খিদে ভাবের সমস্যা দেখা দেয়। ভারী খাবার খাওয়ার মাঝে ফল খেলে অহেতুক খিদের সমস্যা দূর হয়। তাতে ওজন বৃদ্ধিও প্রতিরোধ করা যায়।

ফল আমাদের শরীরের ভিটামিন, মিনারেলস এবং আরও অনেক উপকারী উপাদানের ঘাটতি পূরণ করে। ফল খাওয়ার নির্দিষ্ট কোনও সময় নেই। বিশেষজ্ঞদের মতে, দিনের যেকোনও সময়ই ফল খেতে পারেন। আপনার লাইফস্টাইল এবং পছন্দের উপর নির্ভর করছে আপনি কতটা ফল খাবেন। তবে, দীর্ঘক্ষণ কেটে রাখা ফল খাবেন না। এতে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget