এক্সপ্লোর

Viral Video: প্রথমবার সিঙ্গাড়া খেয়ে চমকদার প্রতিক্রিয়া ইতালির ব্যক্তির

সম্প্রতি ইন্ডিয়ান ইতালিয়ান কাপল নামে এক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে বয়স্ক এক ইতালিয়ান ব্যক্তিকে প্রথমবার সিঙ্গাড়া খেতে দেখা যায়।

নয়াদিল্লি: সিঙ্গাড়া (Samosa) খেতে কে না পছন্দ করেন। নাম শুনেই হয়তো অনেকের জিভে জল এসে যাবে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রকারের সিঙ্গাড়া পাওয়া যায়। নানারকমভাবে তৈরি হওয়া সিঙ্গাড়া খেয়ে রসনার তৃপ্তি ঘটান বহু মানুষ। কিন্তু সম্প্রতি নেট দুনিয়ায় যে ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, তাতে প্রথমবার সিঙ্গাড়া খেলে চমকদার প্রতিক্রিয়া দিতে দেখা গেল ইতালির এক ব্যক্তিকে।

সম্প্রতি ইন্ডিয়ান ইতালিয়ান কাপল নামে এক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে বয়স্ক এক ইতালিয়ান ব্যক্তিকে প্রথমবার সিঙ্গাড়া খেতে দেখা যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় 'পুষ্পা দ্য রাইজ' ছবির 'ও অন্তাভা' গানটি। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি সিঙ্গাড়ার মধ্যে চাটনি ঢেলে প্রথমাবার সিঙ্গাড়াতে কামড় বসাচ্ছেন। আর তারপরই তাঁকে দুহাত তুলে ভাংড়া নাচতে দেখা যায়।

আরও পড়ুন - Home Remedies: বাড়িতে টিকটিকির উপদ্রব? দূর করুন ঘরোয়া পদ্ধতিতে

ভারতীয়-ইতালিয়ান জুটি অমিত এবং অম্ব্রা এই ভিডিও শেয়ার করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ইনস্টাগ্রামে তাঁদের ফলোয়ার্সের সংখ্যা চোখে পড়ার মতো। সেখানে ইতিমধ্যএই ৪০ হাজার ফলোয়ার্স রয়েছে তাঁদের। পাশাপাশি তাঁদের ইউটিউব চ্যানেলেও ৯০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে নেট দুনিয়ায় এই জুটি কতটা জনপ্রিয়। 

ভিডিওটিতে লেখা রয়েছে, 'যখন ইতালিয়ান প্রেমিকার বাবা প্রথমবার সিঙ্গাড়া চেখে দেখেন।' ভাইরাল হওয়া এই ভিডিও দেখে হাসিতে ফেটে পড়েছেন নেট নাগরিকরা। কমেন্টে তাঁরা এই ভিডিওর প্রতিক্রিয়া জানিয়েছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'এখনও পর্যন্ত সেরা প্রতিক্রিয়া।' আবার কোনও নেট নাগরিক কমেন্ট করেছেন, 'অসাধারণ প্রতিক্রিয়া।' কোনও নেট নাগরিকের আবার মন্তব্য, 'অবশেষে কেউ একজন একেবারে সঠিক সময়ে এই গান ব্যবহার করেছেন।' কেউ আবার তাঁকে ফুচকা চেখে দেখার পরামর্শও দিয়েছেন। ভারতীয় খাবার খেলে ইতালির ব্যক্তির এই প্রতিক্রিয়ায় খুশি নেটিজেনরা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget